জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাহস থাকলে সবই সম্ভব। বেইজিংয়ের ৮৯ বছরের এক মহিলা তার সাহসের পরিচয় দেয়, যখন তিনি ভুল করে নিজের ফ্ল্যাটে আটকে যান। এবং বিল্ডিংয়ের বাইরের দেওয়াল বেয়ে নেমে আসেন।
ঘটনাটি ঘটেছে এপ্রিলের ১ তারিখ, দুপুরবেলায়। একজন বয়স্ক মহিলা তার বিল্ডিংয়ের ২৭ তলার বাইরে আটকে থাকতে দেখা যায়। নিচে দাড়িয়ে থাকা একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন নিরাপত্তারক্ষী অস্পষ্ট শব্দ শুনতে পায়। যখন তারা উপরের দিকে তাকায়, তারা দেখেন সেই মহিলা ফ্ল্যাটের বাইরের দিকের এয়ার কন্ডিশনারের রেলিং শক্ত করে ধরে আছেন।
তারা দ্রুত পুলিসকে খবর দেয়। সেই মহিলাকে সেখানেই থাকাতে এবং সাহায্যের জন্য অপেক্ষা করতে বলা হয়। তাকে মানা করার সত্ত্বেও, তিনি দেওয়াল বেয়ে নিচে নামতে থাকেন। ক্লান্ত হয়ে পরার কারণে তিনি ২১ তলায় এসে থামেন।
দমকলকর্মীরা সিদ্ধান্ত নেয় তাকে বিল্ডিংয়ের ভিতর থেকে উদ্ধার করা হবে। তার কারণ বিল্ডিংয়ের রেলিংগুলো সরু, যার ফলে সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা সেই মহিলাকে একটি দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন যাতে তিনি সুরক্ষিত থাকেন। এবং রেলিংয়ের একটি অংশ কেটে দেন, যাতে তিনি এয়ার কন্ডিশনারের প্ল্যাটফর্মে বসে একটু বিশ্রাম নিতে পারেন।
তাছাড়াও আরামের জন্য দমকলকর্মীরা তাকে একটি জ্যাকেট ও জল দেন।
ঘটনাটির কারণ:
তদন্তে জানা যায়, ৮৯ বছরের বয়স্ক মহিলাটি ২৭ তলায় একা থাকেন। সে ভুল করে নিজের বেডরুমে আটকে পড়েন। এবং তার মোবাইলটি ছিল লিভিংরুমে।
ভয়ে পেয়ে তিনি এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন, এয়ার কন্ডিশনারের রেলিংয়ের সাহায্যে তিনি নিচে দিকে নেমে আসবেন। পরে তিনি জানান যে, তার ইচ্ছা ছিল সে ১ তলা পর্যন্ত নামবে।
২০ মিনিট বিশ্রাম করার পর, দমকলকর্মীরা একটি স্ট্রেচার ব্যবহার করে প্ল্যাটফর্ম ও ২১ তলার একটি ফ্ল্যাটের জানালার মাঝে একটি অস্থায়ী সেতু তৈরি করেন। তারা সাবধানে মহিলাটিকে ভিতরে নিয়ে আসেন। মহিলাটি কোনও আঘাত পায়নি। তবে তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং ভয়েও পেয়েছিলেন।
গোটা ঘটনাটির খবর পেয়ে তার পরিবার ঘটনাস্থলে পৌঁছায় এবং সময়মতো সাহায্য ও নিরাপদে উদ্ধার করার জন্য দমকলকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
(Feed Source: zeenews.com)
