
চেন্নাই সুপার কিংসের কাছে মঙ্গলবার ৩২ রানে ম্যাচ হেরেছে কেকেআর। সেই পরাজয়ের তিক্ততার মাঝেই কেকেআর শিবিরের জন্য আরও এক বড় দুশ্চিন্তার খবর।
টুর্নামেন্টের মাঝপথে বড় শাস্তি হল কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানের। মোটা অঙ্কের জরিমানা করা হল তাঁকে। কত সেই জরিমানার অঙ্ক? ১২ লক্ষ টাকা!
চলতি আইপিএলে এখনও কোনও ম্যাচ জিততে পারেনি কেকেআর। পয়েন্ট টেবিলে সব দলের নীচে, দশ নম্বরে পড়ে রয়েছেন নাইটরা। পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট এসেছে কেকেআরের ঝুলিতে। তাও সেই একমাত্র পয়েন্টটি এসেছে ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়। সেই ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়েছিল।
এরই মাঝে নতুন উৎকণ্ঠা গ্রাস করল নাইট শিবিরকে। অধিনায়ককে বড় জরিমানা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ করতে পারেনি কেকেআর। সেই কারণে ম্যাচ ফি থেকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল রাহানেকে। চিপক স্টেডিয়ামে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হল রাহানেকে। যেহেতু এটা কেকেআরের প্রথম এমন অপরাধ, তাই রাহানেকে ১২ লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চলতি আইপিএলে কেকেআরের ওভার রেট মন্থর হলে আরও বড় শাস্তির মুখে পড়তে হবে রাহানেকে। এমনকী, তৃতীয়বার মন্থর ওভার রেট হলে নির্বাসিতও করা হতে পারে রাহানেকে।
When Chepauk turned into a sea of yellow 💛
🎥 Here’s a quick recap of how @ChennaiIPL outplayed #KKR to seal their second straight home win ✌️
Which was your favourite moment from the contest? 🤔 #TATAIPL | #KhelBindaas | #CSKvKKR pic.twitter.com/RCtrANWsXj
— IndianPremierLeague (@IPL) April 15, 2026
মঙ্গলবার জয়ের খোঁজে মরিয়া কেকেআর ওপেনিং জুটি বদলে ফেলেছিল। ফিন অ্যালেনের সঙ্গে ইনিংস ওপেন করতে নামানো হয়েছিল সুনীল নারাইনকে। কেকেআরের এক সময়কার হিট ফর্মুলা। যদিও নারাইন বিরাট ফারাক গড়তে পারেননি। আগ্রাসী মেজাজে শুরু করলেও দ্রুত আউট হয়ে যান। কেকেআরের রান তোলার গতিও থমকে যায়। কেকেআরের ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিদেশি ক্যামেরন গ্রিন চূড়ান্ত ব্যর্থ। কোনও রান না করে ফেরেন গ্রিন।
(Feed Source: abplive.com)
