জার্মান সুন্দরীর ছবিতে ‘লাইক’ নিয়ে বিতর্ক! অনুষ্কাকে নিয়ে আশ্রমে ছুটে গেলেন বিরাট

জার্মান সুন্দরীর ছবিতে ‘লাইক’ নিয়ে বিতর্ক! অনুষ্কাকে নিয়ে আশ্রমে ছুটে গেলেন বিরাট
  • বিরেট কোহলি এক সুন্দরী ছবিতে লাইক করে বিতর্কে জড়িয়েছেন।
  • এই ঘটনার পর বিরাট-অনুষ্কা বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছেন।
  • বিতর্কের মাঝেও দুই তারকা ভক্তদের ক্যামেরায় ধরা দিয়েছেন হাসিমুখে।
  • লাইক করা সেই সুন্দরী লিজলাজ জানিয়েছেন, এটি নিছকই ভুল ছিল।

কলকাতা: সদ্যই চর্চায় উঠে এসেছিলেন, বিরাট কোহলি (Virat Kohli), তবে ২২ গজের খেলার জন্য নয়। সদ্য নাকি এক দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী ছবিতে লাইক করেছিলেন তিনি, আর তারপর থেকেই শুরু হয়েছে চর্চা। লাইক করার সঙ্গে সঙ্গেই অবশ্য সেই ছবিটি থেকে ‘লাইক’ সরিয়ে নিয়েছিলেন বিরাট। তবে তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরীর ছবিতে বিরাটের লাইক করা সেই ছবি। সোশ্যাল মিডিয়া তোলপাড়, অনেকেই বলছেন বিরাট দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরীর ছবিতে লাইক করেছেন দেখে, রাগ করবেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তবে এই বিতর্কের পরে, প্রথমবার প্রকাশ্যে এলেন বিরাট আর অনুষ্কা। কোথায় গেলেন তিনি?

প্রেমানন্দ মহারাজের দ্বারস্থ বিরাট-অনুষ্কা

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট আর অনুষ্কা। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার প্রেমানন্দ মহারাজের স্মরণ নিয়েছেন বিরাট আর অনুষ্কা। তাঁরা একাধিকবার জানিয়েছেন, এখানে গিয়ে তাঁরা শান্তি পান। আর আজ প্রথমবার বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন বিরাট ও অনুষ্কা। অন্য সময়ে বিরাট বা অনুষ্কা ছবিশিকারীদের ছবি না তুলতে অনুরোধ করেন। তবে এদিন তাঁরা বারণ করেননি ছবি তুলতে। এই ছবিতেই দেখা যায়, অনুষ্কার ব্যাগ বইছেন বিরাট। অনেক নেটাগরিক খুনসুটি করে লিখেছেন, অনুষ্কার মান ভাঙাতেই বিরাটেই এই পদক্ষেপ। তবে এদিন প্রেমানন্দ মহারাজের কাছে গিয়ে দর্শন করেন বিরাট ও অনুষ্কা।

বিরাটের ‘লাইক’ নিয়ে লিজনাজের মন্তব্য

বিরাট যে দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরীর ছবিতে লাইক করেছেন, তিনি লিজলাজ। বিরাটের ‘লাইক’ কাণ্ডে প্রতিক্রিয়া জানিয়ে লিজলাজ বলেন, তাঁর খারাপই লাগছে গোটা ঘটনাটা। লিজলাজ বলেছিলেন, বিরাট জানেন ও না, তাঁর এই সামান্য একটা ছবিতে লাইক দেওয়া, এত বড় একটা ঘটনা হয়ে যাবে। উনি ছবিটায় লাইক দিয়ে, ফের আনলাইক করে দেন। কিন্তু তারমধ্যেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। লিজলাজ বলেন, ‘এই ঘটনায়, আমার ও ওঁর কোনও উদ্দেশ্যই ছিল না। এটা নিছকই একটা ভুল। তবে এই ক্রিনশট ছড়িয়ে পড়ার পরেই, ভাইরাল হয়ে যায়। বিভিন্ন লোকে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তবে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বিরাট বা অনুষ্কা কেউই।

(Feed Source: abplive.com)