
কিন্তু ক্রমবর্ধমান এই তাপমাত্রা শুধু ঋতুগত অস্বস্তিই নয়, বরং জলবায়ুর ধরন এবং জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে এটি উদ্বেগের কারণও বটে। দীর্ঘ সময় ধরে এই ধরনের তাপের সংস্পর্শে থাকলে জলশূন্যতা, তাপজনিত অবসাদ এবং অন্যান্য গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ অঞ্চলে। এই পরিস্থিতিতে দেশ আসন্ন গ্রীষ্মের তীব্র দাবদাহের জন্য প্রস্তুত হওয়ায়, সকলকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে বলা হচ্ছে। Weather Condition in India
রাজ্যের আবহাওয়া…
দ্বিতীয় দফার ভোটের মুখে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শেষ এপ্রিলে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখি। কয়েকটি জেলায় ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। পাশাপাশি চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গ। ঝড়-বৃষ্টির কারণে চলতি সপ্তাহে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে খবর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বীরভূম, বাঁকুড়া, নদিয়া, দুই বর্ধমান-সহ কয়েকটি জেলা ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি।
(Feed Source: abplive.com)
