শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
কলকাতা : শনিবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা ছিল কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা এবং আশপাশের এলাকায় বৃষ্টি চলছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। শক্তিশালী নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার সুস্পষ্ট অবস্থানের কারণেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি। আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির…










