ঘি আর গুড় দিয়ে বাড়িতেই মিষ্টি তৈরি করেন আলিয়া ভট্ট! সেটাই তাঁর পেলব ত্বকের আসল রহস্য?

ঘি আর গুড় দিয়ে বাড়িতেই মিষ্টি তৈরি করেন আলিয়া ভট্ট! সেটাই তাঁর পেলব ত্বকের আসল রহস্য?

Alia Bhatt Healthy Snacks: ঘি আর গুড় দিয়ে বাড়িতেই মিষ্টি তৈরি করেন আলিয়া ভট্ট! সেটাই তাঁর পেলব ত্বকের আসল রহস্য?

২০২৬ সালের ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর রেড কার্পেটে কী কী চমক দেবেন আলিয়া ভট্ট (Alia Bhatt), সেইদিকে চেয়েছিলেন অনুরাগীরা। ‘কান’-এর ওপেনিং লুকে তিনি চমক দিয়েছিলেন, আর চমক দিলেন দ্বিতীয় লুকেও।

‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম রাতে, আলিয়া পরেছিলেন একটি নরম পিচ রঙা অফ শোলডার গাউন। বডিকন এই গাউনের সঙ্গে ছিল একই রঙের একটি ওড়না।

তবে এই সাজের বিশেষত্ব ছিল, আলিয়ার গয়নাটি। বিশেষ এক ধরণের গোলাপি কোরাল দিয়ে তৈরি করা হয়েছে আলিয়া ভট্টের এই নেকলেসটি। বড় কোরালের চারিদিক দিয়ে বসানো অসংখ্য হিরে।

আলিয়ার গাউনটি ছিল স্যুইটহার্ট শেপের। খোলা চুলে আলিয়ার এই লুকটি যথেষ্ট প্রশংসিত হচ্ছে। রূপটান ও সাদামাটা রেখেছিলেন আলিয়া ভট্ট।

আলিয়া সবসময়েই নিজের ত্বকের দিকে বিশেষ খেয়াল রাখেন। আর এই কথা তিনি বারে বারেই বলেছেন যে, ঘরোয়া পদ্ধতিতেই ভরসা রাখেন আলিয়া। ত্বকচর্চা নয় শুধু, আলিয়া বিশেষ নজর দেন তাঁর খাওয়া দাওয়ার দিকেও।

আলিয়া সদ্যই জানিয়েছেন, তিনি স্ন্যাক্স হিসেবে পছন্দ করেন, ঘি আর গুড় দিয়ে তৈরি একটা বিশেষ ধরণের মিষ্টি। আলিয়া মিষ্টি খেতে যে পছন্দ করেন, সেই কথা তিনি আগেই বলেছিলেন। তবে বাইরের মিষ্টি থেকে, বাড়িতে তৈরি মিষ্টিতেই নিজের স্যুইট টুথ মেটান আলিয়া।

আলিয়া বাড়িতেই তৈরি করে নেন, ঘি আর গুড় দিয়ে তৈরি বিশেষ এক ধরণের মিষ্টি। আলিয়া এই খাবারটির নাম দিয়েছেন, ‘স্কিন স্ন্যাকস’। অভিনেত্রী জানিয়েছেন, এই খাবারটি নিয়মিত খেলে তাঁর ত্বক ভাল থাকে।

বাড়িতে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়েই তৈরি করে ফেলা যায় এই স্ন্যাক্স। এক চামচ ঘি আর এক চামচ গুড় প্রথমে মিশিয়ে নিন। তার মধ্যে দিয়ে দিন কিছু রোস্টেড বাদাম আর কোরানো নারকেল।

সবকিছু একসঙ্গে মিশিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন। এটা যখন খুশি খেলে, একদিকে যেমন মিষ্টি খাওয়ার ইচ্ছা কমে যায়, তেমনই ঘি-সহ অন্যান্য জিনিস ত্বকের উপকার ও করে।

(Feed Source: abplive.com)