Jeetu vs Saayoni: সায়নীকে পাল্টা দিলেন জিতু কমল, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে বোমা ফাটালেন ‘মানিক’

Jeetu vs Saayoni: সায়নীকে পাল্টা দিলেন জিতু কমল, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে বোমা ফাটালেন ‘মানিক’

সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তিতে জিতুকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ৷ এবার সায়নী ঘোষের প্রেস বিজ্ঞপ্তির প্রত্যুত্তর দিলেন অভিনেতা জিতু কমল৷

অভিনেতা জিতু নিউজ ১৮ বাংলাকে জানিয়েছেন, সায়নী ঘোষ যেহেতু লিখে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন, তিনিও ঠিক সেই পদ্ধতিতে তাঁর প্রত্যুত্তর দিয়েছেন। সায়নী যেহেতু কোনও ভিডিও বাইট দেননি তাই তিনিও এই মুহূর্তে কোনও বাইট দেবেন না। লেখার পরিবর্তে লিখেই তিনি প্রত্যুত্তর দেবেন সমাজ মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় সায়নীকে একহাত নিয়ে জিতু বলেন,(আমার তো আপনার মত ”প্রেস বিবৃতি” বলে লেখার লোক নেই, তাই আমি নিজেই লিখলাম।) আরে দিদি উত্তর দেবেন না বলেন, আপনি দিয়ে ফেলেন। যাইহোক আপনি সেই পরিমণ্ডলে/ছত্র-ছায়ায় বড় হচ্ছেন, যেটা করবেন না বলেন সেটাই করেন,আর যেটা করা উচিত সেটার টাকা হজম করে নেন। আমি কতটা স্বার্থপর আর সুবিধাবাদী সেটা তো আমি আমার বিবৃতিতে জানিয়েছি, আপনাকে আমি আলাদা করে দোষারোপ করব না। আপনাকে মানুষ চেনে জানে। আপনাকে আপনাদের সাধারণ তৃণমূল কর্মীরাও খুব ভালো করে জানেন চেনেন,তাই আপনাকে নিয়ে আমি বিশেষ কথা নষ্ট করব না।

প্রত্যুত্তর দেব। নিজের প্রতীকী প্রতিবাদ করার জন্যে যে ফুটেজ খাওয়ার কথা বলছেন, সেখানে আপনার কথা আর আর্টিস্ট ফোরাম এর মাথাদের কথা মিলে যাচ্ছে। এতেই কি মানুষের কাছে প্রমাণ হয়ে যাচ্ছে না যে,আর্টিস্ট ফোরাম এর সিংহভাগ আর টিএমসি তারা একে অপরের পরিপূরক ছিল। কী ম্যাডাম ধরা পড়ে গেলেন তো!

আর স্যারকেও ফাঁসিয়ে দিলেন আবার। যে মিছিলের কথা বলছেন, সেখানে স্বরূপ বিশ্বাস এবং তার দলবল ছিল। সেটা আমি জানতাম না। সেখানে গিয়ে দেখতে পাই। আমি তাদের সঙ্গে হাটব না। হাটতে চাইনি। একটু ভাল করে ভেবে বলুন তো, মিছিলটা কাদের বিরুদ্ধে কাদের ছিল?? “সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ, কলাকুশলীদের সঙ্গে দুর্ব্যবহার, ইন্ডাস্ট্রির সিনিয়র জুনিয়রদের তিরস্কার করা, পারিশ্রমিক নিয়ে শুটিং সংক্রান্ত বিতর্ক” আমার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে, তাই তো ? অভিযোগগুলো যে মিথ্যে এবং প্ররোচিত ছিল সেটা তো আমি প্রমাণ করেছি ম্যাডাম। কিন্তু আপনার সম্বন্ধেও যে অভিযোগ রয়েছে কুন্তল ঘোষের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে গরিব মানুষের টাকা চুরি করার।সেই অভিযোগ যে মিথ্যে সেটাতো আপনি প্রমাণ করতে পারেন নি।তাহলে ধরে নিচ্ছি যে আপনি চোর। বাই দ্যা ওয়ে,দুজনেই ঘোষ আপনারা কি দূর সম্পর্কের ভাই-বোন!

২০২২ সালে আমার প্রাক্তন-স্ত্রীকে উত্ত্যক্ত(রেপ করবে বলেছিল আপনার লুম্পেনরা )করার ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছিল, কারণটা জানেন কেন গ্রেফতার করা হয়েছিল?? একটা মহিলা সংগঠন পরের দিন সেখানে মিছিল করেছিল,সাময়িক বনধ করেছিল, প্রতিবাদ করেছিল,যারা এখন শাসক দলে রয়েছে। খোঁজ নিন ম্যাডাম। সামান্য হলেও তথ্য রাখুন, ভাট না বকে। আপনি সহযোগিতা করেছিলেন এ কথাটা কি সত্যি?? আচ্ছা আপনি কি করে সহযোগিতা করলেন? আপনি তো তখন এমপি নন। যুব সংগঠনের সভাপতি হয়ে আপনি পুলিশকে কেন চমকেছেন? আপনার কথা অনুযায়ী বলছি। নিজেকে স্বঘোষিত “সত্যজিৎ রায়” ভাবার নেরেটিভটা আপনারা যে তলে-তলে তৈরি করেছেন, ভেবেছেন এতে জীতু কমলের ক্যারিয়ারটা নষ্ট করা যাবে,সেটা আপনাদের মিস কনসেপশন। কারণ, অপরাজিতর পরেও আমি অনেক চরিত্র করেছি যা মানুষকে মনোরঞ্জন দিয়েছে এবং দিচ্ছে। আচ্ছা আমি যদি নিজেকে সত্যজিৎ রায় এর মতো তৈরি করব ভাবি তাতে অন্যায় কি আছে! সাদা শাড়ি, হাওয়াই চটি,হাতে পাতলা বেল্টের ঘড়ি পরে নিজেকে ভবিষ্যতের বড় চোর ভাবার থেকে,সত্যজিৎ ভাবাটা তো অনেক বেশি শ্রেয় এবং গ্রহণযোগ্য। কুকর্মের ফল হেতু মধ্যরাতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে কুলফি খাই, আর সেটাও যদি আপনার কাছে স্ক্রিপ্ট মনে হয় এবং সস্তার মনে হয় তাও তো আমি হনেস্ট ক্রিয়েটিভ কাজ করেছি। বলুন। আপনি যে ক্রিয়েটিভ কাজটা এতদিন ধরে করে আসছেন, মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা,হাফ বাংলা, হাফ হিন্দি, হাফ ইংলিশ দিয়ে মানুষকে বোকা বানানোর ঠুনকো পঞ্জিকা আওড়ে, গান-টান শুনিয়ে সেটা কিন্তু দারুণ স্ট্রং স্ক্রিপ্ট,কিন্তু সেটা মিথ্যের ওপর দাড়িয়ে। সব স্ক্রিপ্ট তো আর সফল হয় না, বলুন। তা বলে কি স্ক্রিপ্ট লেখা ছেড়ে দেবেন! একদম নয়,চালিয়ে যান। পরের ছবি হিট হবেই। তা নাহলে সত্যজিৎ গৃহিণী সাজিয়ে হিট করাবই আপনাকে।যাক তাহলে আপনিই মেনে নিচ্ছেন যে আমি স্বঘোষিত সত্যজিৎ রায় নই,যদি স্বঘোষিত সত্যজিৎ রায় হতাম তাহলে আপনার দেওয়া গুরুত্বের উপর ভর করে সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক থাকতে হতো?বলুন দেখি! আপনি আমার সহ-অভিনেত্রী ছিলেন, আমি তো সহ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দুঃব্যবহার করি। আপনার সঙ্গে করেছিলাম কি? যদি করে থাকি আপনি বলেন নি কেন আগে? আর যদি না করে থাকি সেটাও বলুন যে,আমি দুঃব্যবহার করিনি, সেটা রটানো হয়। যাই হোক এবার মন দিয়ে পার্ট করবেন, মন দিয়ে রাজনীতি করবেন , কেমন। যদিও রাজনীতিটা আপনার দ্বারা সম্ভব নয় সেটা এতোদিনে মানুষ বুঝে গেছে।

পরেরবার যাদবপুর ইলেকশনে নিশ্চয়ই আপনিও বুঝে যাবেন। ইন্ডাস্ট্রির মাথার কথায় আপনি প্রসঙ্গটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বিশ্বাস করুন প্রসঙ্গ ঘুরবে না। আর্টিস্ট ফোরাম সত্যিই অযত্ন করেছে আর্টিস্টদের সাথে,সেটা মানতে হবে।কথা বলেনি সেটা মানতে হবে। আমি আবার নিজের ট্রাকে ফিরলাম। একদিনের জন্য হলেও আপনার চটকদারি কথায় একটু ফ্রেশ হলাম।ধন্যবাদ জন-প্রতিনিধি।

আচ্ছা, রিটার্ন গিফট হিসেবে আজ কী গান শুনবেন বলুন। ইংলিশ? দ্য ডিগার্স? আর সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, দেখবেন আমার বিরুদ্ধে যত অভিযোগ মহিলাদের দিয়ে করানো হচ্ছে/হয়েছে। কারণটা নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। পরেরবার থেকে নিজের চরিত্রের প্রমাণ এবং আমি যে স্বচ্ছ একটা মানুষ তার বিবরণ/প্রমাণ আর দেব না।এরা পেয়ে বসছে। শিব জানেন সব। আমি সংঘটক প্রসেনজিৎ স্যারকে অনুরোধ করব, আপনি সম্মানীয়, আপনার চেয়ারটার গুরুত্ব বুঝে আপনি ব্যাপারটা মেটান। চলি সায়নী দেবী,আবার দেখা হচ্ছে। শুনলাম আপনি নাকি ওয়েব সিরিজ করছেন! স্ক্রিপটা কেমন?? আপনার মানিক, জীতু কমল।

(Feed Source: news18.com)