
Mouni Roy: বিচ্ছেদ ঘোষণার পরেও ফের ‘ফলো’ করছেন স্বামীকে? সম্পর্কে তৃতীয় ব্যক্তি দিশা? বিতর্কের কেন্দ্রবিন্দু মৌনী রায়
বাঙালি অভিনেত্রী হলেও, তাঁর কর্মক্ষেত্র বলিউড। তবে বর্তমানে কাজ নয়, ব্যক্তিগত সম্পর্কের কারণেই চর্চায় অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। সম্প্রতি নিজের বৈবাহিক সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করেছেন মৌনী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়, স্বামী সূর্য নাম্বিয়াকে ‘আনফলো’ করে দেন মৌনী, অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি কিছু পরেই মুছে ফেলেন সূর্য। সেই থেকেই ছড়িয়ে পড়েছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জন।
প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বললেও, পরে মৌনী আর সূর্য একটি যৌথ বিবৃতি দিয়ে ঘোষণা করেন যে, তাঁরা বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন। শোনা যায়, বেশ কিছু মাস থেকেই নাকি আলাদা থাকা শুরু করেছিলেন তাঁরা।
মৌনী আর সূর্যের বিচ্ছেদে সিলমোহর পড়ার পরেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মৌনীর সঙ্গে দিশা পাটানীর একটি পোস্ট। সেই ছবিতে দেখা যায়, তাঁদের ২ জনের গলাতেই মালা!
অনেকেই বলেন, মৌনী আর দিশার সম্পর্ক বন্ধুত্বের থেকেও বেশি গভীর, সেই কারণেই সূর্যের সঙ্গে ভেঙেছে নায়িকার সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় এমন কথাও ছড়িয়ে পড়ে যে, দিশা নাকি বার্তা দিয়েছেন যে, তিনি এবার মৌনীকে সারা জীবনের মতো পেয়েছেন।
তবে মৌনী আগেই উল্লেখ করেছিলেন যে, সোশ্যাল মিডিয়ার কোনও গুজবে যেন কান না দেওয়া হয়। অন্যদিকে মৌনী ও দিশা কেউই নিজেদের অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেননি। ফলে এই ছবিটির সত্যতা নিয়েও সন্দেহ রয়েছে।
অন্যদিকে, বিচ্ছেদ ঘোষণা করার দিন ২ পরেই, সোশ্যাল মিডিয়ায় ফের ফিরে আসে সূর্যের অ্যাকাউন্ট। অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করা অ্যাকাউন্টটি ফের ফিরিয়ে এনেছেন তিনি।
এখানেই শেষ নয়, অনেকেই দাবি করছেন, মৌনী নাকি ফের সোশ্যাল মিডিয়ায় সূর্যকে ফলো করছেন। সূর্য ও নাকি ফলো করা শুরু করেছেন মৌনীকে।
ইতিমধ্যেই সূর্য আর মৌনীর সম্পর্কের এই সমীকরণকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন রাখী সবন্ত।
মৌনী আর সূর্যের সম্পর্কের সমীকরণ ঠিক কী? দিশা পাটানিকে জড়িয়েই বা মৌনীর সঙ্গে কেন এমন গুজব ছড়িয়ে পড়ল.. এই সমস্ত বিষয় নিয়ে কোনও বিবৃতি দেননি মৌনী।
(Feed Source: abplive.com)
