
- মৌনী রায় ও সূর্য নাম্বিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন, তবে খোরপোশ নিয়ে কোনও কথা হয়নি।
- তৃতীয় ব্যক্তির আগমনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, বললেন সূর্য নাম্বিয়ার।
- একসঙ্গে নেওয়া সম্মিলিত সিদ্ধান্ত, একে অপরের প্রতি সম্মান রয়েছে।
- বন্ধুদের অযথা জড়িয়ে গুঞ্জন ছড়ানোয় দুঃখ প্রকাশ করেছেন সূর্য।
কলকাতা: মৌনী রায় (Mouni Roy) আর তাঁর স্বামী সূর্য নাম্বিয়া সদ্যই যুগ্মভাবে জানিয়ে দিয়েছেন যে, তাঁরা তাঁদের বিবাহিত সম্পর্কে ইতি টানছেন। একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা বিবৃতি দিয়েছেন তাঁরা। তবে এরপরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন কথা। অনেকে বলছেন, দিশা পাটানি (Disha Patani)-র কারণেই সম্পর্ক ভেঙেছে মৌনী আর সূর্যের। দীর্ঘদিন প্রেম করার পরেই বিয়ে করেছিলেন সূর্য আর মৌনী, তবে প্রেমিকের পরিচয় সামনে আনেননি মৌনী। শেষে বিয়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় সূর্যর সঙ্গে সবার প্রথম পরিচয় করিয়েছিলেন মৌনী। কিন্তু বছর চারেকের মধ্যেই সেই সম্পর্কে ইতি টানলেন সূর্য আর মৌনী। তবে এরপরে একাধিক গুজব ছড়িয়ে পড়েছে, তাঁদের সম্পর্ক নিয়ে। অনেকে যেমন তুলে আনছেন দিশার প্রসঙ্গ, অনেকে আবার বলছেন, মোটা টাকা খোরপোশ নেওয়ার কারণেই মৌনী সূর্যের সঙ্গে সম্পর্কে ইতি টানতে রাজি হয়েছেন। অবশেষে এই বিষয়টা নিয়ে মুখ খুললেন সূর্য।
মোটা টাকা খোরপোশ নিয়ে সম্পর্ক ভেঙেছেন মৌনী?
মৌনীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উঠতেই, নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ডিয়্যাক্টিভেট করে দিয়েছিলেন সূর্য। তবে পরে তিনি আবার নিজের অ্যাকাউন্ট অ্যাকটিভেট করে নেন। সোশ্যাল মিডিয়ায় আজ একটি লম্বা পোস্ট করেছেন সূর্য। এর আগেই মৌনী সোশ্যাল মিডিয়ায় আর্জি জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় যেন কোনও গুজব না ছড়ানো হয়। তবে একটা একটি লম্বা পোস্ট দিয়ে বিস্তারিত জানিয়ে দিলেন সূর্য। এদিনের পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের বিচ্ছেদ নিয়ে যা যা গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, কিছু কিছু ক্ষেত্রে রুচিহীন ও বটে। এই সমস্ত বিষয়ে আমি একটা কথাই বলতে চাই। আমাদের মধ্যে খোরপোশ নিয়ে কোনও কথা হয়নি। আমাদের মধ্যে তিক্ততা ও নেই। কোনও তৃতীয় ব্যক্তির জন্য ও আমাদের সম্পর্ক ও ভেঙে যায়নি।’
সম্পর্কে তৃতীয় ব্যক্তি? অবশেষে মুখ খুললেন সূর্য
সূর্য আরও লিখেছেন, ‘বিচ্ছেদের সিদ্ধান্ত আমি আর মৌনী সম্মিলিতভাবে নিয়েছিলাম। আমাদের ২ জনের একে অপরের ওফর যথেষ্ট সম্মান রয়েছে। আমি আবার বলছি, আমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে যা যা বলা হচ্ছে, সেটা একেবারেই ভিত্তিহীন। এই বিষয়টার মধ্যে বন্ধুদের টেনে আনার কোনও মানেই হয় না। যে সমস্ত বন্ধুদের এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্কই নেই, তাঁদের নিয়ে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। আমি আর মৌনী একে অপরকে যে সম্মানটা করি, সবার থেকে সেই সম্মানটাই প্রত্য়াশা করব।’
(Feed Source: abplive.com)
