Sharad Kapoor married Jyoti Basu’s Grand Daughter: নায়ক হওয়ার স্বপ্ন ছিল৷ বলিউডে কাজও করেছিলেন৷ হিরো হতে গিয়ে ভিলেন হিসেবেই বেশি কাজ করেন বেশি৷ কিন্তু সেভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি৷ আপাতত নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত একসময়ের বলিউড অভিনেতা৷
শরদ কাপুরকে মনে আছে? বলিউডে কাজ করতে পৌঁছেছিলেন কলকাতার ছেলে৷ হিরো হতে এসে তিনি ভিলেন হিসেবে কাজ পেতে থাকেন৷ ১৯৯৬-এ পরিচালক মহেশ ভাটের দস্তক ছবিতে সুস্মিতা সেনের নায়িকা হয়েছিলেন তিনি৷ নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা শরদ কাপুর৷ শরদ কাপুর তাঁর ছবির মাধ্যমে যতটা নাম করেন, তার থেকে বেশি রোমাঞ্চকর ছিল তাঁর নিজের জীবনের গল্প৷
কলকাতার ছেলে শরদ কাপুর৷ ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন৷ সিনেমার জগতের সঙ্গে তাঁর পরিবারের কোনও যোগাযোগ ছিল না৷ তবে বলিউডে কাজ করার জন্য শরদ মরিয়া ছিলেন৷ অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি মুম্বই পাড়ি দেন৷
পরিবারেরর সকলের কাছে নিজের মনের কথা জানাতে সকলে চমকে যান৷ পরে তাঁদের সম্মতি নিয়েই তিনি কলকাতার বাইরে পা রাখেন স্বপ্নের পাখা মেলতে৷ শরদ কাপুর তাঁর সংগ্রাম শুরু করেন এবং প্রায় ৬ মাস ধরে প্রতিদিন মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতেন, ফিল্মের জন্য অডিশন দিতেন৷
প্রায় ৬ মাস কাজ না পেয়ে তিনি ফের কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন শরদ। কিন্তু ভাগ্যে তাঁর জন্য অন্য কিছু ছিল৷ ‘স্বাভিমান’ ধারাবাহিকে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন শরদ কাপুর।
এর পর পরিচালক মহেশ ভাটের নজরে পড়েন তিনি। মহেশ ভাট তাঁর ছবিতে শরদ কাপুরকে প্রধান ভূমিকায় অভিনয়ের সুযোগ দেন। ছবির নাম ছিল ‘দস্তক’। শরদ কাপুরের সঙ্গে নায়িকা হিসেবে ছিলেন সুস্মিতা সেন।
এরপর ৪৩ গুলি ছবিতে অভিনয় করার সুযোগ পান। হিরো থেকে ভিলেন হিসেবে কিছুটা কাজ এগিয়েছিল তাঁর৷ শাহরুখ-ঐশ্বর্য্যের ছবি জোশ-এ তিনি ছিলেন৷ সেখানেও ভিলেনের চরিত্রে অভিনয় করেন শরদ৷ তবে সাফল্য পাননি শরদ৷ নিজেকে ধীরেধীরে গুটিয়ে নেন৷
শরদ কাপুর তাঁর ছবির মাধ্যমে যতটা নাম করেন, তার থেকে বেশি রোমাঞ্চকর ছিল তাঁর নিজের জীবনের গল্প৷ শরদ কাপুর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেছেন। শরদ কাপুর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী দোর্দণ্ডপ্রতাপ বাম নেতা জ্যোতি বসুর নাতজামাই। এখন তাঁর রোস্তোরাঁর ব্যবসা রয়েছে৷ সেই নিয়েই ব্যস্ত শরদ কাপুর৷ বলিউডের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর৷
(Feed Source: news18.com)
