West Medinipur News: একমাত্র বিদ্যাসাগরই যাতায়াতের অনুমতি পেয়েছিলেন, শিলাবতীর বুকে ঘাটালের ঐতিহাসিক ‘ভাসাপুল’-এর ইতিহাস জানলে চমকে যাবেন

West Medinipur News: একমাত্র বিদ্যাসাগরই যাতায়াতের অনুমতি পেয়েছিলেন,  শিলাবতীর বুকে ঘাটালের ঐতিহাসিক ‘ভাসাপুল’-এর ইতিহাস জানলে চমকে যাবেন

 

West Medinipur News: ১৭০ বছরেরও বেশি পুরনো এই ভাসাপুল আজ ঘাটালবাসীর আবেগ ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বন্যায় বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হলেও, স্থানীয় মানুষ ও প্রশাসনের উদ্যোগে তা বারবার আগের মত সেজে উঠেছে।

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: জেলার প্রান্তিক এলাকার পরিচিতি গড়ে ওঠে তার নিজস্ব ইতিহাস ও স্থাপত্যের উপর ভর করে। পশ্চিম মেদিনীপুর জেলার আনাচে-কানাচেও ছড়িয়ে রয়েছে তেমনই নানা ইতিহাসের আকর। কংক্রিট কিংবা বাঁশের সাঁকো তো সকলেই দেখেছেন, কিন্তু কোনও কংক্রিট বা বাঁশ ছাড়াই যদি আস্ত একটি সেতু নদীর উপর দাঁড়িয়ে থাকে? শুধু পশ্চিম মেদিনীপুর নয়, গোটা বাংলার মানুষের কাছেই এক পরম বিস্ময় ঘাটালের শিলাবতী নদীর উপরের এই ‘ভাসাপুল’। নদীর জলে ভাসমান কয়েকটি নৌকোর উপর কাঠের পাটাতন বিছিয়ে তৈরি এই আশ্চর্য সেতু আজও দিব্যি যাতায়াতের মাধ্যম।

ঘাটাল শহরের মাঝখান দিয়ে বয়ে চলা শিলাবতী নদীর উপর নির্মিত এই সেতু কোনও আধুনিক ইঞ্জিনিয়ারের মস্তিষ্কপ্রসূত নয়। এর নেপথ্যে লুকিয়ে রয়েছে দেড় শতাধিক বছরের পুরনো ইতিহাস। ইংরেজ আমলে নদীর পশ্চিম পাড়ে ছিল শাসক ওয়াটসনের রেশম কুঠি, আর পূর্ব পাড়ে ইংরেজদের আবাসন। নদীপথে চলত ব্যবসা-বাণিজ্য। নিত্যদিন নদী পারাপারের ঝক্কি এড়াতে শিলাবতীর বুকে ৯-১০টি নৌকোর উপর পাটাতন বিছিয়ে এই বিশেষ পুল তৈরি করা হয়। জলস্তরের ওঠানামার সঙ্গে সঙ্গে পুলটিও ভাসমান অবস্থায় ওঠানামা করে, তাই এর নাম দেওয়া হয় ভাসাপুল।

(Feed Source: news18.com)