‘ফল’ থেকে ‘ফরমালিন’ দূর করতে চান…? তুড়িতে তাড়ান বিষাক্ত ‘কেমিক্যাল’, জেনে নিন ফর্মুলা

‘ফল’ থেকে ‘ফরমালিন’ দূর করতে চান…? তুড়িতে তাড়ান বিষাক্ত ‘কেমিক্যাল’, জেনে নিন ফর্মুলা

Fruits: ফলে অজান্তে মিশছে ‘ফরমালিন’! সতর্ক হন, ঘরে বসেই দূর করুন ক্ষতিকর ‘রাসায়নিক’। শিখে নিন বিশেষজ্ঞের বলে দেওয়া টিপস!

ফল খেতে ভালবাসেন? তিলে তিলে শেষ করে দিতে পারে প্রিয় ফলের গায়ের মেশানো ‘ফরমালিন’। জানেন কি ফল বিক্রেতারা আপনার অজান্তেই এই ফলগুলিতে মিশিয়ে দিচ্ছে ফরমালিন-সহ ক্ষতিকারক এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ। কী করবেন তাহলে? ছেড়ে দেবেন ফল খাওয়া? মোটেই না! শুধু মেনে চলুন বিশেষজ্ঞের এই মোক্ষম ‘টিপস’।

ফিট থাকতে ফল খাওয়া জরুরি। আজকাল সুস্থ থাকাতে ফল খাওয়ার

ছুতেই থাকে না।

তাই পুষ্টিকর খাবারের সন্ধানে ফল বাজারে প্রায় প্রতিদিন উঁকি-ঝুঁকি দেন প্রায় সবাই। বাজার থেকে ফল কিনে এনে ফ্রিজ বোঝাই করার অভ্যাসও রয়েছে অনেকেরই। কিন্তু ফল খাওয়ার সময় একবারও কি ভাবেন আদৌ ফলটি সত্যিই পুষ্টি দিচ্ছে নাকি ডেকে আনছে বিপদ।

গরমকালে বাজার ম ম করে ফলে। আম, জাম, কাঁঠাল থেকে তরমুজ, ফুটি। গরম পড়তেই ফলের ভরপুর সম্ভার থাকে বাজারে। আর বাঙালির গরমকাল মানেই তো আমের মরশুম। এই মরশুমে বিভিন্ন রসালো ফলের রঙ এবং সুগন্ধে বাজার ভরে যায়।

আপনিও নিশ্চই এক ব্যাগ ভর্তি ফল নিয়ে সহাস্য মুখে বাড়ি ফেরেন? কিন্তু জানেন কি আপনার অজান্তেই ফল বিক্রেতারা আপনার পছন্দের ফলগুলিতে মিশিয়ে দিচ্ছে ফরমালিন-সহ ক্ষতিকারক এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ।

শুধুমাত্র খদ্দের আকর্ষণ করতে ও দীর্ঘদিন ফল টাটকা রাখতে ভয়ঙ্কর ক্ষতিকর এক রাসয়নিক ব্যবহার করে ফলগুলি প্রক্রিয়াজাত করে থাকেন ফল বিক্রেতারা। আর এই সব বিষাক্ত কেমিক্যালই পুষ্টির জোগানোর বদলে আপনার শরীরে পৌঁছে দিতে পারে বিষাক্ত কেমিক্যাল।

ক্রেতা টানতে সাধারণত, এই ধরণের ফলের মধ্যে ফরমালিন মেশানো হয় যাতে এগুলি দীর্ঘ সময়ের জন্য তাজা দেখায়। আর আমরাও বাধ্য হয়ে এই ফলই কিনে খাই। কিন্তু রাসায়নিক দেওয়া এই ফলগুলি সত্যিই আপনার শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর।

তবে বিশেষজ্ঞরা বলছেন যে আমরা যদি একটু সতর্ক থাকি, তাহলে আমরা সহজেই ফল থেকে ফরমালিন দূর করতে পারি।এই প্রসঙ্গে, কোঝিকোড়ের একজন অনকোপ্যাথোলজিস্ট এবং সিনিয়র প্যাথলজিস্ট ডাঃ নিনা মাম্বিলি কী বলেন চলুন জেনে নেওয়া যাক।

মাম্বিলি বলেন, “ফল আমাদের ডেইলি ডায়েটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। রোজকার খাবারগুলির মধ্যে একটি চেনা প্রাকৃতিক খাবার হল ফল। কিন্তু জানেন কি, যদিও এটি পুষ্টির ভাণ্ডার, এই ফলেই আবার ‘ফরমালিন’ নামক বিষাক্ত রাসায়নিক থাকতে পারে।

‘ফল’ থেকে ‘ফরমালিন’ দূর করতে চান…? তুড়িতে তাড়ান বিষাক্ত ‘কেমিক্যাল’, জেনে নিন ফর্মুলা

তবে, ফলের মধ্যে রাসায়নিক আছে কী নেই, সেটার উপস্থিতি শনাক্ত করা সহজ নয়। তাই, সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিছু সহজ ‘টিপস’ অনুসরণ করে, ফল এবং মাছ থেকে সহজেই j ফরমালিন দূর করা যেতে পারে”।

গবেষণায় দেখা গিয়েছে যে বাজার থেকে কেনা ফল বা সবজি ভিনেগার এবং জলের মিশ্রণে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে প্রায় ১০০ শতাংশ ফরমালিন দূর হয়।ভিনিগার না থাকলে খাওয়ার আগে ফলটি লবণ জলে ১০ মিনিট ভিজিয়ে রাখতে পারেন, এতে সহজেই ফরমালিন দূর হবে।

এমনকি ফলগুলি পরিষ্কার জলে প্রায় ১ ঘণ্টা ভিজিয়ে রাখলেও ফরমালিনের পরিমাণ ৬১ শতাংশ কমে যায়।ফলের মতো ফরমালিন মিশ্রিত মাছ লবণ জলে ১ ঘণ্টা ভিজিয়ে রাখলে ফরমালিনের পরিমাণ প্রায় ৯০ শতাংশ কমে যায়।

এছাড়াও, গবেষণায় দেখা গিয়েছে, ফরমালিনযুক্ত মাছ প্রথমে ভাত ধোয়ার জলে এবং তারপর সাধারণ জলে ধোয়া হলে প্রায় ৭০ শতাংশ ফরমালিন দূর হয়।

শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

(Feed Source: news18.com)