Digha Jagannath Mandir: দিঘায় জগন্নাথ মন্দিরের নাম থেকে সরেছে ‘ধাম’ শব্দটি। জানেন দিঘার জগন্নাথ মন্দিরের কোন অংশটিকে মন্দির বলা হচ্ছে? কোন অংশ জগন্নাথ মন্দির সংস্কৃতি চর্চা কেন্দ্র?
উদ্বোধনের পর থেকে দিঘা জগন্নাথ মন্দির ঘিরে জগন্নাথ ভক্তদের উন্মাদনা চোখে পড়েছে। সেই সঙ্গে উদ্বোধনের দিন থেকেই নামের সঙ্গে ধাম শব্দ নিয়ে বিতর্কও দানা বেঁধে ছিল। অবশেষে ধাম বিতর্কের অবসান ঘটিয়ে পরিবর্তন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের নাম। দিঘায় জগন্নাথ মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দ উঠে গিয়েছে! জানেন দিঘার জগন্নাথ মন্দিরের কোন অংশটাকে মন্দির বলা হচ্ছে? আবার কোন অংশটাকে জগন্নাথ মন্দিরের সংস্কৃতি চর্চা কেন্দ্র বলা হচ্ছে?
দিঘা জগন্নাথ মন্দির, সমুদ্রকেন্দ্রিক দিঘার পর্যটনকে এক ধাক্কায় বদলে দিয়েছে। সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্রে মিশেছে ভক্তি রস ও আধ্যাত্মিকতা। এই জগন্নাথ মন্দির ঘিরে দিঘায় বেড়েছে পর্যটকের সংখ্যা। বলা ভাল, দিঘায় জগন্নাথ ভক্তদের আগমন বেড়েছে। জগন্নাথের শুধু দেশীয় ভক্ত নয়, বিদেশি ভক্তদের সংখ্যাও বাড়ছে দিন দিন। জগন্নাথদের এই মন্দির কেন্দ্র করে দিঘা হয়ে উঠেছে একটি আন্তর্জাতিক পর্যটনক্ষেত্র।
দিঘা জগন্নাথ মন্দির নিয়ে উদ্বোধনের দিন থেকে চর্চার কেন্দ্রবিন্দুতে ‘ধাম’ শব্দ। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পড়শি রাজ্য ওড়িশার দাবি মেনে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিঘার নাম থেকে ‘ধাম’ শব্দ সরিয়ে দিয়েছেন। এখন দিঘা মন্দিরের নতুন নাম ‘দিঘা জগন্নাথ মন্দির সংস্কৃতি চর্চা কেন্দ্র’।
কিন্তু জানেন কি দিঘার এই মন্দির চত্বরের কোন অংশটি মন্দির ও কোন কোন অংশ নিয়ে সংস্কৃতি চর্চা কেন্দ্র? এই বিতর্কের অবসান হয়েছে। যেখানে ভগবানের শ্রী বিগ্রহ অধিষ্ঠিত রয়েছেন, সেই স্থাপত্যের নাম ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’ এবং পুরো মন্দির চত্বরকে বলা হবে ‘শ্রী শ্রী জগন্নাথ সংস্কৃতি চর্চা কেন্দ্র’।”
দিঘার জগন্নাথ মন্দিরের পুজোপাঠের দায়িত্বে রয়েছে কলকাতা ইসকন। পুরীর জগন্নাথ মন্দিরের রীতি-নীতি অনুসারেই প্রতিদিন পুজো আরতি চলছে। দিঘার জগন্নাথ মন্দিরের নাম বিতর্কের অবসানের পর দিঘা জগন্নাথ ট্রাস্টের অন্যতম সদস্য রাধারমন দাস জানিয়েছেন, “নাম বিতর্কের অবসান হয়েছে। পুরো মন্দির চত্বরে নাম ‘জগন্নাথ সংস্কৃতি চর্চা কেন্দ্র’। আর যে জায়গায় বিগ্রহ রয়েছে সেই স্থাপত্যের নাম ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’।”
দিঘা জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দ সরলেও, জগন্নাথের প্রতি ভক্তি ও আধ্যাত্মিকতার বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং মন্দির সূত্রে জানা গিয়েছে, পড়শি রাজ্য ওড়িশা থেকেও এই মন্দির দর্শনে জগন্নাথ ভক্তরা আসবেন। সবমিলিয়ে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘার সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্রে এসেছে নবজোয়ার। যা বদলে দিয়েছে দিঘার সমুদ্রকেন্দ্রিক পর্যটনের সংজ্ঞা। দিঘা এখন সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দিরের কারণে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রে।
(Feed Source: news18.com)
