
দেবের ‘দাদাগিরি’-র প্রথম এপিসোডে অতিথি হলেন কে কে?
দেবের ‘দাদাগিরি’-র প্রথম দিনের বিশেষ এপিসোডে অতিথিরাও ছিলেন বিশেষ। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), শান (Shaan), চন্দ্রশেখর ঘোষ (Chandrasekhar Ghosh), হর্ষবর্ধন নেওটিয়া (Harshavardhan Neotia) এবং সুনীল ছেত্রী (Sunil Chhetri)। অনুষ্ঠান ভরে ওঠে, শানের গানে। জমিয়ে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যয় ও। আর দেব আর শুভশ্রীকে একসঙ্গে দেখার একটা আকাঙ্খা তো দর্শকদের মধ্যে সবসময়েই থাকে। এদিন দেবের সঙ্গে রঙমিলান্তি করেই শাড়ি পরেছিলেন শুভশ্রী। মঞ্চে গানের তালে, রোম্যান্টিক স্টেপে পা মেলান দেব আর শুভশ্রী। সামনেই মুক্তি পাবে, তাঁদের নতুন সিনেমা ‘দেশু7’ (DeSu7)। এখনও এই সিনেমার নাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেই কারণেই এই নামে উল্লেখ করা হচ্ছে সিনেমাটিকে। এই সিনেমাটির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিন দেব আর শুভশ্রীকে মঞ্চে একসঙ্গে দেখে দর্শকদের মধ্যে অন্যরকমের উচ্ছাস দেখা যায়।
‘দাদাগিরি’-তে এবার খেলার ধাঁচেও অনেকটা বদল এসেছে। এবার কার্টুনে যোগ করা হয়েছে একটি AI চরিত্রকে। তার কাজ নাকি, সে যাবতীয় ভুল উচ্চারণ ধরবে! প্রসঙ্গত, দেবের বাংলা উচ্চারণ যথেষ্ট সমালোচিত। একাধিক সিনেমায় ভাল অভিনয় করলেও, বারে বারে অস্পষ্ট উচ্চারণের জন্য কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। সেই সমস্যাকেই মজা করা হয়েছে এই এপিসোডে। সেখানে অবশ্য দেবকে বলতে শোনা গিয়েছে যে, তাঁর উচ্চারণের অস্পষ্টতা না দেখে, তাঁর ভালবাসা আর প্যাশনটা দেখা হোক। ৫ জুলাই এই এপিসোডের টেলিকাস্ট রয়েছে। সকলেই অপেক্ষায় রয়েছেন এই এপিসোড দেখার জন্য।
(Feed Source: abplive.com)
