
Sourav vs Dev: টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ খুব শীঘ্রই ফিরছে পর্দায়৷ ‘দাদাগিরি’র মঞ্চে এবার বিরাট চমক৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নন, এবার ‘দাদাগিরি’র মঞ্চে ঝড় তুলবেন টলি সুপারস্টার দেব।
দাদাগিরি’র নামটা শুনেই প্রথমেই মনে আসে মহারাজের নাম৷ কিন্তু এবার আর দেখা যাবে না সৌরভকে৷ ২০২৪ সালের মে মাসে সম্প্রচারিত হয়েছিল‘দাদাগিরি’ সিজন ১০-এর গ্র্য়ান্ড ফিনালে। তারপর লম্বা ব্রেক।
টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ খুব শীঘ্রই ফিরছে পর্দায়৷ ‘দাদাগিরি’র মঞ্চে এবার বিরাট চমক৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নন, এবার ‘দাদাগিরি’র মঞ্চে ঝড় তুলবেন টলি সুপারস্টার দেব।
‘দাদাগিরি’র ব্যাট এবার লিয়েন্ডার পেজের হাতে উঠতে চলেছে এমনটাই জল্পনা শোনা গিয়েছিল। তবে সমস্ত জল্পনার অবসান করে সঞ্চালকের আসনে প্রথমবার দেখা যাবে সুপারস্টার দেবকে৷
প্রায় ২ বছর পর আগামীকাল ৫ জুলাই থেকে নয়া রূপে শুরু হতে চলেছে সকলের প্রিয় ‘দাদাগিরি’৷ ইতিমধ্যেই মহারাজের মোটা টাকা পারিশ্রমিক নিয়ে নানা কথা উঠতে শুরু করেছে৷ তবে কি সৌরভের মতো পারিশ্রমিক হাঁকাচ্ছেন সুপারস্টার দেব? এই প্রশ্ন উঠতে শুরু করেছে৷
সৌরভের ব্র্যান্ড ভ্যালু যে অনেকটাই বেশি দেবের থেকে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ সূত্রের খবর ‘দাদাগিরি’র জন্য বিরাট অঙ্কের পারিশ্রমিকও নিতেন সৌরভ৷
শোনা যায়, ‘দাদাগিরি সিজন ১০’-এর শেষের দিকে প্রতি সপ্তাহে দুটি এপিসোডের জন্য প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নিতেন সৌরভ গাঙ্গুলি৷ কিন্তু ‘দাদাগিরি সিজন ১০’-এর পর পারিশ্রামিক বাড়ানো নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়৷ এবং শো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন সৌরভ৷
সৌরভের জায়গায় দেব কত পারিশ্রামিক নিচ্ছেন? কত টাকায় চুক্তি হল অভিনেতার সঙ্গে? সূত্রের খবর, অভিনেতা ও সঞ্চালক হিসেবে এপিসোড প্রতি প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতে চলেছেন সুপারস্টার দেব। তবে সৌরভের চেয়ে টাকার অঙ্কটা অনেকটা কম হলেও বাংলা টেলিভিশনে রিয়্যালিটি শো সঞ্চালনার ক্ষেত্রে এটা রেকর্ড পারিশ্রমিক৷
চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে রিয়্যালিটি শো-এর প্রোমো৷ কিন্তু তাতে শো-এর দিনক্ষণ কিছু প্রকাশ করা হয়নি৷ তবে সারেগামাপা-র ফিনালের রাতেই আবির জানিয়ে দিলেন কবে থেকে শুরু হচ্ছে ‘দাদাগিরি’-র নতুন সিজন।
এবারের ট্যাগলাইন হল- ‘দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়’। ‘দাদাগিরি’-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সমস্ত ভক্তরা৷ ‘সারেগামাপা’ শেষ হওয়ার পরই অপেক্ষার অবসান হল৷ আবির চট্টোপাধ্যায় বলেন-‘সারেগামাপা’-র সফর শেষ, আগামী সপ্তাহ থেকেই প্রিমিয়ার হতে চলেছে ‘দাদাগিরি’র। অর্থাৎ ‘সারেগামাপা’-র জায়গায় এবার আসতে চলেছে দেবের ‘দাদাগিরি’।
এদিকে, চলতি বছরের এপ্রিল মাসে ইডেন গার্ডেন্সে ‘বিগ বস বাংলা’-র লোগো লঞ্চ করা হয়, যেখানে সঞ্চালক হিসেবে ঘোষণা করা হয় সৌরভের নাম। সূত্রের খবর, শুধু ‘বিগ বস’ নয়, এছাড়াও আরেকটি কুইজ শো মিলিয়ে ৪ বছর স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মহারাজ। সৌরভের জায়গা কতটা নিতে পারবে দেব, এখন সেটাই দেখার৷
(Feed Source: news18.com)
