)
আকাঙ্ক্ষা বলেন, “আমি বুঝতে পেরেছিলাম যে ও জীবনে যেটা চাইছে, সেটা আমি ওকে দিতে পারব না।” তবে সম্পর্ক ভাঙলেও দুজনের মধ্যে যে কোনো কাদা ছোড়াছুড়ি বা তিক্ততা নেই, গৌরব এবং আকাঙ্ক্ষা- উভয়ের বক্তব্যেই তা পরিষ্কার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গৌরব খন্না এবং আকাঙ্ক্ষা চামোলার দীর্ঘদিনের দাম্পত্য জীবনে ইতি পড়তে চলেছে। সম্প্রতি শুরু হওয়া রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর প্রিমিয়ার এপিসোডে প্রতিযোগী হিসেবে এসে আকাঙ্ক্ষা নিজেই তাঁদের বিচ্ছেদের খবর জানান। আকাঙ্ক্ষা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদের মূল কারণ হল সন্তান নেওয়ার বিষয়ে দুজনের সম্পূর্ণ বিপরীত চিন্তাভাবনা। তিনি ‘চাইল্ড-ফ্রি’ জীবন কাটাতে চান এবং কোনোদিনও মা হতে চান না, এমনকি সন্তান দত্তক নিতেও তিনি রাজি নন।এই ঘোষণার পর থেকেই নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছিল। এবার সেই জল্পনা ও বিচ্ছেদ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন খোদ গৌরব।
বর্তমানে গৌরব খন্না নিজে অন্য একটি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খাতরঁ কে খিলাড়ি ১৫’-এর শুটিংয়ে ব্যস্ত। সম্প্রতি পাপারাৎজিদের মুখোমুখি হয়ে তিনি স্ত্রী আকাঙ্ক্ষার ‘লক আপ ২’-এর সফর নিয়ে শুভেচ্ছা জানান। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও আকাঙ্ক্ষার প্রতি নিজের সমর্থন উজার করে দিয়ে গৌরব বলেন, “আকাঙ্ক্ষাকে ওর আগামীর জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি সব সময় ওর পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও ওকে সাপোর্ট করে যাব। আমি চাই ও শো-তে খুব ভালো খেলুক এবং ট্রফি জিতেই ফিরুক।”
কেন আলাদা হচ্ছেন গৌরব-আকাঙ্ক্ষা?
শো-এর মঞ্চে আকাঙ্ক্ষা খোলসা করেছেন যে, কোনো তিক্ততা বা ঝগড়া নয়, বরং অত্যন্ত পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত এক বছর ধরেই তাঁরা একে অপরের থেকে আলাদা থাকছিলেন এবং দীর্ঘ আলোচনার পরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত। আকাঙ্ক্ষা জানান, তাঁরা দুজনেই জীবনে আলাদা জিনিস চান এবং একে অপরের জন্য সঠিক সঙ্গী নন। এই বিচ্ছেদের মূল কারণ হিসেবে ‘সন্তান না নেওয়ার’ সিদ্ধান্তকে দায়ী করেছেন অভিনেত্রী। তিনি জানান, শুরুতে মা হওয়ার বিষয়ে ইতিবাচক থাকলেও সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারেন যে মাতৃত্ব তাঁর জন্য নয়। অন্যদিকে, গৌরব প্রথমে তাঁর এই সিদ্ধান্ত মেনে নিলেও পরবর্তীতে গৌরবের চিন্তাভাবনা বদলায় এবং তিনি সন্তান চান।
(Feed Source: zeenews.com)
