সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
মুম্বই: বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন তারকাদম্পতি। বেশ কিছু দিন ধরেই আলাদা থাকছেন টেলি তারকা গৌরব খন্না এবং তাঁর স্ত্রী আকাঙ্খা চামোলা। একসময় পরস্পরকে চোখে হারাতেন তাঁরা। জনপ্রিয়তার শিখরে পৌঁছেও আদ্য়োপান্ত সংসারী ছিলেন গৌরব। কী এমন ঘটল যে আলাদা হওয়ার সিদ্ধান্ত? আকাঙ্খাই কারণ খোলসা করলেন। রিয়্যালিটি শো Lock Up Season 2-তে অংশ নিয়েছেন আকাঙ্খা। সেখানেই ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটার কথা তুলে ধরেছেন তিনি। গৌরব এখনও নীরবতা বজায় রেখেছেন। (Gaurav Khanna-Akanksha Chamola Divorce) Lock Up Season 2-র তৃতীয় এপিসোডে অন্য দুই প্রতিযোগী শ্রেয়া কালরা…

