
উভকামী জেনেও বিবাহ!
‘Lock Up Season 2’ চলাকালীন শোয়ের হোস্ট ফারাহ খান আকাঙ্খাকে প্রশ্ন করেন যে, গৌরব বিয়ের আগে জানতেন কি না যে, আকাঙ্খা উভকামী? উত্তরে আকাঙ্খা বলেন, বিয়ের আগেই গৌরব সবটা জানতেন এবং, তিনি তাঁকে সেভাবেই গ্রহণ করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘যদি কেউ কাউকে ভালবাসে, তাহলে সে তাকে সেভাবেই গ্রহণ করবে। কোনও বদল না করেই। গৌরব ঠিক সেইরকমই ছিল। ও ভীষণ খোলা মনের মানুষ, সেই কারণেই এটা নিয়ে বিশেষ মাথা ঘামায়নি।’ গৌরব উভকামী জেনেও বিয়ে করেছিলেন আকাঙ্খাকেই। তিনি আরও বলেন, বিয়ের আগে বেশ কিছু মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক হয়েছিল, তবে খুব একটা ঘনিষ্ঠ ছিল না সেই সম্পর্ক। তিনি মেয়েদের প্রশংসা করতেন, মেয়েদের তাঁর ভাল লাগত। তাঁর মনে হত, মেয়েরা নিরাপদ জায়গা।’ প্রসঙ্গত সদ্য়ই আকাঙ্খা চামোলা জানিয়েছেন, তিনি এবং গৌরব গত ১ বছর থেকে আলাদা থাকছেন এবং তাঁদের বিচ্ছেদ হতে চলেছে।
এই সাক্ষাৎকারেই আকাঙ্খা বলেন, ‘আমরা এমন সমাজে বাস করি, যেখানে মেয়েরা কখনও বন্ধু হতে পারে না, মেয়েরা পরস্পরকে হিংসে করে–এসব বলা হয়। আমার মধ্যে ওসব ছিল না। আমার কাছে সব মেয়েই সুন্দর। সমাজ একটা ট্য়াগ লাগিয়ে দিয়েছে। আমার কাছে এটা পবিত্র ভালবাসা।’ ‘সন্তোষী মা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘ক্রাইম প্যাট্রোলে’র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আকাঙ্খা। ২০১৬ সালে গৌরবের সঙ্গে বিয়ে হয় তাঁর। তবে তাঁদের বিবাহিত জীবন বরাবরই খবরে। রিয়্যালিটি শো ‘বিগ বসে’ যোগ দিয়ে প্রথম গৌরবই খোলসা করেন যে, আকাঙ্খা মা হতে চান না। সন্তান নেওয়ায় আগ্রহ নেই তাঁর।
(Feed Source: abplive.com)
