সোনম ওয়াংচুক, আমির খান এবং.. ‘থ্রি ইডিয়েটস’ বিতর্ক! কোথায় অসঙ্গতি? কেনই বা বিতর্ক?

 

‘থ্রি ইডিয়েটস’ (3 Idiots) আর সোনম ওয়াংচুক… এ নিয়ে তরজা অব্যহত। এই সিনেমা আদৌ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে তৈরি, নাকি কাকতালীয় মিল.. এ নিয়ে দীর্ঘদিন থেকেই চর্চা ছিল। আর এবার সেই চর্চায় ঘৃতাহুতি দিয়েছে, আমির খানের (Aamir Khan) সাম্প্রতিক করা মন্তব্য। বিতর্কের মধ্যেই এক ঝলকে দেখে নেওয়া যাক, ঠিক কী নিয়ে শুরু এই চর্চা, আপত্তি, মতবিরোধ।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। প্রশ্ন উঠছে, কিন্তু এখনও অবধি কেন্দ্রীয় সরকারের হেলদোল কোথায়? গোটা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেছেন যিনি, সেই সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলে সমস্য়ার সমাধানের চেষ্টা করা হচ্ছে না কেন?

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। প্রশ্ন উঠছে, কিন্তু এখনও অবধি কেন্দ্রীয় সরকারের হেলদোল কোথায়? গোটা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেছেন যিনি, সেই সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলে সমস্য়ার সমাধানের চেষ্টা করা হচ্ছে না কেন?

বলিউডের একাধিক তারকা সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেও, এই বিষয়ে মুখে কুলুপ এঁকেছিলেন আমির খান। সোনম ওয়াংচুকের সমর্থনে তিনি কোনও বার্তা দেননি। অথচ নেটদুনিয়া আশা করেছিল, সোনমের পাশে দাঁড়াবেন 'থ্রি ইডিয়েটস'-এর নায়ক। তবে এরপরে আমির যা করলেন, তাতেই যেন আগুনে ঘি পড়ল।

বলিউডের একাধিক তারকা সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেও, এই বিষয়ে মুখে কুলুপ এঁকেছিলেন আমির খান। সোনম ওয়াংচুকের সমর্থনে তিনি কোনও বার্তা দেননি। অথচ নেটদুনিয়া আশা করেছিল, সোনমের পাশে দাঁড়াবেন ‘থ্রি ইডিয়েটস’-এর নায়ক। তবে এরপরে আমির যা করলেন, তাতেই যেন আগুনে ঘি পড়ল।

সদ্যই সোনম ওয়াংচুকের সমর্থনে একটি ভিডিও পোস্ট করেছিলেন, ওমি বৈদ্য। কে এই ওমি? 'থ্রি ইডিয়েসট' সিনেমার চতুর, এই চরিত্রেই তাঁকে চিরকাল মনে রাখবেন দর্শক। 'থ্রি ইডিয়েটস'-এর কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, 'থ্রি ইডিয়েটস' ছবিটি যাঁর জীবনের ছায়ায় তৈরি, সেই সোনম ওয়াংচুককে মরতে দেওয়া চলে না। দয়া করে সরকার পদক্ষেপ নিন।

সদ্যই সোনম ওয়াংচুকের সমর্থনে একটি ভিডিও পোস্ট করেছিলেন, ওমি বৈদ্য। কে এই ওমি? ‘থ্রি ইডিয়েসট’ সিনেমার চতুর, এই চরিত্রেই তাঁকে চিরকাল মনে রাখবেন দর্শক। ‘থ্রি ইডিয়েটস’-এর কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘থ্রি ইডিয়েটস’ ছবিটি যাঁর জীবনের ছায়ায় তৈরি, সেই সোনম ওয়াংচুককে মরতে দেওয়া চলে না। দয়া করে সরকার পদক্ষেপ নিন।

এরপরে, সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে, আমির সোনম ওয়াংচুক থেকে শুরু করে ওমি বৈদ্যকে নিয়ে যে বক্তব্য রাখলেন, তাতে হতাশ নেটদুনিয়ার একাংশ। অভিনেতা সাফ জানালেন, 'থ্রি ইডিয়েটস' মোটেই সোনম ওয়াংচুককে নিয়ে তৈরি নয়, এমনকি ছবি তৈরির সময় নাকি সোনম ওয়াংচুকের নাম পর্যন্ত শোনেননি তিনি!

এরপরে, সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে, আমির সোনম ওয়াংচুক থেকে শুরু করে ওমি বৈদ্যকে নিয়ে যে বক্তব্য রাখলেন, তাতে হতাশ নেটদুনিয়ার একাংশ। অভিনেতা সাফ জানালেন, ‘থ্রি ইডিয়েটস’ মোটেই সোনম ওয়াংচুককে নিয়ে তৈরি নয়, এমনকি ছবি তৈরির সময় নাকি সোনম ওয়াংচুকের নাম পর্যন্ত শোনেননি তিনি!

এদিন সোনম ওয়াংচুককে নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, ''থ্রি ইডিয়েটস' ছবিটা সোনম ওয়াংচুককে নিয়ে তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যখন এই ছবিটা তৈরি হয়, সেই সময়ে তো আমি সোনম ওয়াংচুক সম্পর্কে জানতামই না। আমি সদ্যই 'চতুর'-এর একটা ভিডিও দেখলাম যেখানে ও বলছে, 'থ্রি ইডিয়েটস' নাকি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। ও একদম ভুল বলছে। 'থ্রি ইডিয়েটস' ছবির পরিচালক, প্রযোজক, আমি... কেউ সোনম ওয়াংচুকের কথা জানতাম না।'

এদিন সোনম ওয়াংচুককে নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, ”থ্রি ইডিয়েটস’ ছবিটা সোনম ওয়াংচুককে নিয়ে তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যখন এই ছবিটা তৈরি হয়, সেই সময়ে তো আমি সোনম ওয়াংচুক সম্পর্কে জানতামই না। আমি সদ্যই ‘চতুর’-এর একটা ভিডিও দেখলাম যেখানে ও বলছে, ‘থ্রি ইডিয়েটস’ নাকি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। ও একদম ভুল বলছে। ‘থ্রি ইডিয়েটস’ ছবির পরিচালক, প্রযোজক, আমি… কেউ সোনম ওয়াংচুকের কথা জানতাম না।’

আর এরপরেই নেটিজেনরা খুঁজে বের করেছেন, পুরনো একটি ভিডিও। সেটি একটি অনুষ্ঠানের, দেখা যাচ্ছে, মঞ্চে উঠে একটি পুরস্কার নিচ্ছেন সোনম ওয়াংচুক। আর সেখানে দর্শকাসনে বসে রয়েছেন আমির খান। এখানেই শেষ নয়, মঞ্চ থেকে আমির খানের 'তারে জমিন পর'-এর প্রশংসাও করেন সোনম ওয়াংচুক। এতে দর্শকাসন থেকেই হাততালিতে ফেটে পড়েন আমির।

আর এরপরেই নেটিজেনরা খুঁজে বের করেছেন, পুরনো একটি ভিডিও। সেটি একটি অনুষ্ঠানের, দেখা যাচ্ছে, মঞ্চে উঠে একটি পুরস্কার নিচ্ছেন সোনম ওয়াংচুক। আর সেখানে দর্শকাসনে বসে রয়েছেন আমির খান। এখানেই শেষ নয়, মঞ্চ থেকে আমির খানের ‘তারে জমিন পর’-এর প্রশংসাও করেন সোনম ওয়াংচুক। এতে দর্শকাসন থেকেই হাততালিতে ফেটে পড়েন আমির।

পরবর্তীতেও সাক্ষাৎকারে সোনম ওয়াংচুক জানিয়েছিলেন, ২০০৮ সালে একটি অনুষ্ঠানে গিয়ে তাঁর দেখা হয়েছিল আমির খানের সঙ্গে। সেই সময়ে তিনি তারকাকে বলেছিলেন, সিয়াচেন সীমান্ত নিয়ে একটি সিনেমা তৈরি করতে। তিনি অভিনেতা পরামর্শ দিয়েছিলেন, যুদ্ধের গল্প না বলে, শান্তি ও শিক্ষার গল্প বলতে। কিন্তু বাস্তবে তা হয়নি।

পরবর্তীতেও সাক্ষাৎকারে সোনম ওয়াংচুক জানিয়েছিলেন, ২০০৮ সালে একটি অনুষ্ঠানে গিয়ে তাঁর দেখা হয়েছিল আমির খানের সঙ্গে। সেই সময়ে তিনি তারকাকে বলেছিলেন, সিয়াচেন সীমান্ত নিয়ে একটি সিনেমা তৈরি করতে। তিনি অভিনেতা পরামর্শ দিয়েছিলেন, যুদ্ধের গল্প না বলে, শান্তি ও শিক্ষার গল্প বলতে। কিন্তু বাস্তবে তা হয়নি।

প্রশ্ন হচ্ছে, সোমন ওয়াংচুক যে ঘটনার কথা বলছেন, তা ২০০৮ সালের। 'থ্রি ইডিয়েটস' সিনেমাটি মুক্তি পেয়েছেন ২০০৯ সালের ২৫ ডিসেম্বর। অর্থাৎ এই ছবি মুক্তির এক বছরের ও বেশি সময় আগে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল আমির খানের। গোটাটাই ক্যামেরাবন্দি রয়েছে। তাহলে আমির কীভাবে ভরা মঞ্চে বসে বলে দিতে পারলেন যে,  তিনি ছবি তৈরির সময় সোনম ওয়াংচুকের কথাই জানতেন না!

প্রশ্ন হচ্ছে, সোমন ওয়াংচুক যে ঘটনার কথা বলছেন, তা ২০০৮ সালের। ‘থ্রি ইডিয়েটস’ সিনেমাটি মুক্তি পেয়েছেন ২০০৯ সালের ২৫ ডিসেম্বর। অর্থাৎ এই ছবি মুক্তির এক বছরের ও বেশি সময় আগে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল আমির খানের। গোটাটাই ক্যামেরাবন্দি রয়েছে। তাহলে আমির কীভাবে ভরা মঞ্চে বসে বলে দিতে পারলেন যে, তিনি ছবি তৈরির সময় সোনম ওয়াংচুকের কথাই জানতেন না!

আমিরের এই মন্তব্যের অসঙ্গতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর তরজা শুরু হয়েছে। কেন সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন না আমি, তা নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। অনেকে বলেছেন, আমিরের এ হেন মিথ্যা বলার আদৌ কি প্রয়োজন ছিল? তবে বলিউড থেকে বহু ব্যক্তিত্ব সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন, তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আমিরের এই মন্তব্যের অসঙ্গতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর তরজা শুরু হয়েছে। কেন সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন না আমি, তা নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। অনেকে বলেছেন, আমিরের এ হেন মিথ্যা বলার আদৌ কি প্রয়োজন ছিল? তবে বলিউড থেকে বহু ব্যক্তিত্ব সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন, তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

(Feed Source: abplive.com)