ভেঙেছে স্বাস্থ্য, গুরুতর অসুখে ভুগছেন সলমন খান? ছবি ভাইরাল হতেই প্রমাণ দিতে ‘ভাইজান’ যা করলেন..

তাঁর বয়স বাড়ছে ঠিকই, তবে হঠাৎ কি কোনও কঠিন অসুখে পড়েছেন তিনি? ঝরঝর করে কমে যাচ্ছে ওজন, চোখেমুখেও এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে বয়সের ছাপ? সলমন খানের (Salman Khan) সদ্য ভাইরাল হওয়া ছবি দেখে, এই প্রশ্নই ঘোরাফেরা করছে অনুরাগীদের মনে

সলমন খান ফিটনেস ফ্রিক, ৬০ পেরিয়েও তিনি নিয়মিত শরীরচর্চা করেন। নিজেকে যথেষ্ট ফিট রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের ফিটনেসের ছবি শেয়ার করে নেন সলমন। অনুরাগীরাও যথারীতি ভালবাসায় ভরিয়ে দেন তাঁকে।

তবে সলমন একাধিকবার বলেছেন, তাঁর শরীরে একাধিক অসুস্থতা রয়েছে। একটা সময়ে চলৎশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরেও, এখনও বিভিন্ন লড়াই করেই রোজকার জীবনযাপন করতে হয় তাঁকে। তবে প্রিয় অভিনেতার বয়স বাড়ছে, এ কথা যেন মন থেকে মেনে নিতে চান না অনুরাগীরা।

সদ্যই শহরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সলমন খান, তবে সেখানে তাঁর যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে.. তা দেখে সবাই অবাক! চোখে মুখে এতটাই পরিবর্তন এসেছে যে, সুপারস্টারকে চেনাই দায়!

এই ছবি ভাইরাল হওয়ার পরে, সবাই সোশ্যাল মিডিয়ায় সলমনের উদ্দেশে জানতে চেয়েছেন, তাঁর শরীর ঠিক আছে কি না? অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে, সবার প্রিয় তারকার কোনও গভীর অসুখ হয়েছে কি না? ছবি দেখে মনে হচ্ছে, শুধু চোখে মুখের বদল নয়, সলমনের ওজনও অনেকটা হ্রাস পেয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার পরে, আর প্রশ্নের ওপর প্রশ্নের উত্তর দিতেই কি অবশেষে মুখ খুললেন সলমন? আজ সোমবার, সোশ্যাল মিডিয়ায় সলমন নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন।

সলমন যে সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন, তার সবগুলোই সাদা কালো। আর সেখানে অবশ্য একেবারে চেনা ছন্দেই পাওয়া গেল অভিনেতাকে। টান টান শরীর, সেই চেনা নায়োকচিত অভিব্যক্তি।

ছবিগুলি শেয়ার করে সলমন লিখেছেন, 'আপনাদের সবার শরীর ঠিক আছে তো?' অর্থাৎ সলমনের ছবি দেখে যখন সবাই প্রশ্ন করেছিলেন যে তিনি অসুস্থ কি না, তারই যেন উত্তর দিয়েছেন সলমন।

ছবিগুলি শেয়ার করে সলমন লিখেছেন, ‘আপনাদের সবার শরীর ঠিক আছে তো?’ অর্থাৎ সলমনের ছবি দেখে যখন সবাই প্রশ্ন করেছিলেন যে তিনি অসুস্থ কি না, তারই যেন উত্তর দিয়েছেন সলমন।

সোশ্যাল মিডিয়ায় এক গুচ্ছ ছবি শেয়ার করে তিনি যেন প্রমাণ করতে চেয়েছেন যে, তাঁর শরীর একেবারে ঠিকই আছে। কোনও সমস্যা হয়নি। বরং অনুরাগীদের শরীরের খোঁজ নিয়েছেন তিনি।

তবে এই প্রথম নয়, এর আগে একাধিক জায়গায় সলমনের যে সমস্ত ছবি ভাইরাল হয়েছে সেখানে তাঁর চেহারায় বড় বদল দেখতে পেয়েছেন অনেকেই। সেই সময় ও উদ্বিগ্ন হয়েছেন অনুরাগীরা। তবে বারে বারে তিনি প্রমাণ করেছেন, সলমন আছেন সলমনেই।

(Feed Source: abplive.com)