‘সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম’, ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর

‘সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম’, ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর

 

কলকাতা: মাত্র কয়েকমাস আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন, ব়্যাপার বাদশা। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে মাত্র কয়েক মাস যেতে না যেতেই কি ভাঙন ধরেছে বাদশার বৈবাহিক সম্পর্কে? তাঁর স্ত্রী ইশা রিখি (Ishaa Rikhi)-র পোস্ট ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে। নিজেদের বিয়ের কথা, ঘোষণা করতে চাননি ইশা ও বাদশা। খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে মাত্র কয়েকটা মাস পেরোতেই ইশা ইঙ্গিত করেছেন যে, বাদশার সঙ্গে তাঁর সম্পর্ক সঠিক জায়গায় নেই। তবে পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন যে, এখনই গোটা বিষয়টা প্রকাশ্যে আনতে চান না তিনি।

‘সবকিছু ঠিকঠাক নেই..’ , বাদশা পত্নী ইশা রিখির পোস্ট ঘিরে জল্পনা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ইশা জানিয়েছেন, তিনি এতদিন ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তির ভয়ে চুপ ছিলেন। তবে এবার তিনি ভয়কে জয় করতে চেয়েছেন, সাহস করে সত্যিটা প্রকাশ্যে আনতে চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইশা পোস্ট করেছেন, ‘কিছু কিছু লড়াই এমন থাকে, যার কোনও দাগ থাকে না। অনেকদিন আমি চুপ ছিলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম। আমি আমার স্বামীর ক্ষমতা আর প্রভাবকে ভয় পেয়েছিলাম। কিন্তু চুপ থাকা মানে, সব কিছু মেনে নেওয়া নয়। আমি এবার ভয়কে জয় করে, সাহস করতে শিখেছি। আমি হয়তো এখনও পুরো কথা প্রকাশ্যে আনতে তৈরি না। তবে হ্যাঁ, এতদিনে আমি এটা বলার সাহস পেয়েছি যে, সবকিছু ঠিকঠাক নেই।’

কী বললেন বাদশা?

র‌্যাপার বাদশা ভালবেসে ঘর বেঁধেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী জ্যাসমিনের সঙ্গে। বাদশা এবং জ্যাসমিনের একটি কন্যাসন্তান ও রয়েছে। কিন্তু লকডাউনের সময় থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। এবং তারপরে বিবাহ বিচ্ছেদ। সেই সময় থেকেই গুঞ্জন ছিল ইশার সঙ্গে প্রেম করছেন বাদশা। অভিনেত্রী ইশা রিখির সঙ্গে নাকি একটা পার্টিতে আলাপ হয় তাঁর, সেখান থেকেই ঘনিষ্ঠতা। এরপরে তাঁরা বিয়ে করেন। তবে এবার কি সেই সম্পর্কেও ফাটল ধরল? এবার কি বিবাহবিচ্ছেদ হতে চলেছে ইশা রিখি আর বাদশার? সঙ্গীতশিল্পী অবশ্য এই বিষয়ে একেবারেই মুখ খুলতে চাননি।

(Feed Source: abplive.com)