Job at Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে নিয়োগ, প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত।
যাদবপুর, নবাব মল্লিক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে পরিচালিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।
যাঁদের গেট যোগ্যতা রয়েছে, তাঁরা মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক পাবেন। আর গেট যোগ্যতা না থাকলে মাসিক ৩০ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, পাওয়ার, কেমিক্যাল, নিউক্লিয়ার অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি-টেক, এম ই অথবা এম-টেক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
আগ্রহী প্রার্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ডাউনলোড করে নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। এই কাজের জন্য সর্বোচ্চ বেতন ৩৭ হাজার টাকা, যা অনেকটাই। ফলে কাজ পেলে অনেকটা সুযোগ খুলে যাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে হোমপেজে যেতে হবে। ওয়েবসাইটটি হল jadavpuruniversity.in এখানে হোমপেজে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
(Feed Source: news18.com)