শিক্ষা-সংক্রান্ত জরুরি আলোচনা! রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়

শিক্ষা-সংক্রান্ত জরুরি আলোচনা! রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়

পাশাপাশি, উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ সম্পর্কেও রাজ্যপালকে অবহিত করা হয়েছে।

সম্ভাব্য পূর্ণমন্ত্রীর তালিকায় এর পরের নাম জগন্নাথ চট্টোপাধ্যায়৷ তিনি শিউড়ির বিধায়ক৷ এক সময়ের দুঁদে সাংবাদিক৷ প্রশাসন এবং রাজনীতি কীভাবে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করে, তা তাঁর জানা৷ ২০২১ সালেও তিনি শিউড়ি থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন৷ সেবার তিনি পরাজিত হন৷ তবে, তারপরেও ময়দান ছাড়েননি তিনি৷ ভোট পরবর্তী হিংসার সময়কালে কর্মীদের পাশে থেকেছেন, সংগঠনের কাজ করে গিয়েছেন৷ একেরপর এক মামলা হয়েছে সেই সময়, তা দেখার দায়িত্বও সে সময় দেওয়া হয়েছিল তাঁর উপর৷

কলকাতা: লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রস্তুতি, ছাত্রভর্তি এবং উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।