)
Humayun Kabir: পঞ্চাশ লক্ষ টাকার দুটি চেক বাউন্স! ১৫ দিনের মধ্য়ে টাকা না মেটালে মামলা দায়ের হুঁশিয়ারি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দিন কয়েক আগে ক্লাবের সভাপতির কুর্সিতে বসেন। কথা দিয়েছিলেন, ক্লাবের আর্থিক সংকট মিটিয়ে দেবেন। কিন্তু সংকট তো মেটেইনি, উলটে চেক বাউন্স! হুমায়ুন কবীরকে এবার আইনি নোটিশ ধরাল মহামেডান। ১৫ দিনের মধ্য়ে টাকা না মেটালে মামলা দায়ের হুঁশিয়ারি।
রাজ্যে পালাবদলের পর ক্লাবকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন মহমেডান কর্তারা। ক্লাবের নতুন সভাপতি নওদা এবং রেজিনগরের বিধায়ক হুমায়ুন। দায়িত্ব নিয়েই আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন, ক্লাবের ১৩ কোটি টাকার দেনা মিটিয়ে দেবেন। টাকাও দিয়েছিলেন। কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার দুটি চেক বাউন্স করেছে বলে অভিযোগ।
এদিকে টাকা না পেয়ে বিপাকে ক্লাব কর্তারা। পরিস্থিতি এমনই যে, ফুটবলারদের মাইনেও বাকি পড়ে গিয়েছে। হুমায়ুণ আচরণে তিতিবিরক্ত সকলেই। এমনকী, ক্লাবের সভাপতি বদলের চিন্তাভাবনা চলছে বলেও খবর। আইনি নোটিশে উল্লেখ, অ্য়াকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে চেক বাউন্স করেছে। যা অসত্ উদ্দেশ্যকে স্পষ্ট করে এবং সেটি আইনে চোখের শাস্তিযোগ্য অপরাধ।
(Feed Source: zeenews.com)
