টাকা না দিলে আর সভাপতি পদে নয়! হুমায়ুন কবীরকে আইনি নোটিশ মহামেডানের
Humayun Kabir: পঞ্চাশ লক্ষ টাকার দুটি চেক বাউন্স! ১৫ দিনের মধ্য়ে টাকা না মেটালে মামলা দায়ের হুঁশিয়ারি। জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দিন কয়েক আগে ক্লাবের সভাপতির কুর্সিতে বসেন। কথা দিয়েছিলেন, ক্লাবের আর্থিক সংকট মিটিয়ে দেবেন। কিন্তু সংকট তো মেটেইনি, উলটে চেক বাউন্স! হুমায়ুন কবীরকে এবার আইনি নোটিশ ধরাল মহামেডান। ১৫ দিনের মধ্য়ে টাকা না মেটালে মামলা দায়ের হুঁশিয়ারি। রাজ্যে পালাবদলের পর ক্লাবকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন মহমেডান কর্তারা। ক্লাবের নতুন সভাপতি নওদা এবং রেজিনগরের বিধায়ক হুমায়ুন। দায়িত্ব নিয়েই…

)

