
কোমলের কথা জানতে চাইলে প্রথমে গোবিন্দকে আক্রমণ করেন সুনীতা। বলেন, “মেয়ের বয়সি তরুণীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। একটু তো লজ্জা পাক! একটা স্ট্য়ান্ডার্ড থাকা উচিত।” এর পরই কোমলকে নিশানা করেন সুনীতা। বলেন, “তোমার সুগার ড্যাডি বেশ পয়সাওয়ালা। ভাল জামাকাপড় তো পরতেই পারো! আমরা স্টাইলে ঘুরে বেড়াই। খুব খারাপ। ওর (গোবিন্দ) মাথা খারাপ হয়ে গিয়েছে।”
গোবিন্দের সঙ্গে নাম জড়ানোর আগে পর্যন্ত সেভাবে পরিচিত ছিলেন না কোমল। প্রথমে সুনীতাই তাঁর সঙ্গে গোবিন্দের সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দেন। পরবর্তীতে গোবিন্দের সঙ্গে দেখা যায় কোমলকে। ইনস্টাগ্রামে ১৫.৫ হাজার ফলোয়ার রয়েছে কোমলের। তিনি আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোবিন্দের পরবর্তী ছবি ‘রূপা অ্যান্ড দুনিয়াদারি’তে দেখা যাবে কোমলকে। সেই ছবির প্রোমোশনের জন্যই কোমলের সঙ্গে গোবিন্দকে জানা যাচ্ছে বলেও তত্ত্ব উঠে আসে। তবে সুনীতার বক্তব্য, “ছবি তৈরি হলে তবে তো প্রোমোশন! ছবি তৈরি তো হোক! ছবি ছাড়াই প্রোমোশন!”
১৯৮৭ সালে বিয়ে হয় গোবিন্দ এবং সুনীতার। তাঁদের দুই সন্তান রয়েছে, টিনা এবং যশবর্ধন। তবে এই প্রথম নয়, আগেও একাধিক বার গোবিন্দের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানো নিয়ে সরব হন সুনীতা। তিনি দিনের পর দিন কী সহ্য করেছেন, তা বাইরে থেকে কারও পক্ষে বোঝা সম্ভব নয় বলে মন্তব্য করেন সুনীতা। গোবিন্দ যদিও এখনও পর্যন্ত এ প্রসঙ্গে কোনও সাফাই দেননি।
(Feed Source: abplive.com)
