গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
কলকাতা: সম্পর্কের তিক্ততা এতটাই যে দুর্ঘটনা নিয়েও কটাক্ষ! শুনতে অবাক লাগলেও, সত্যিই কী গোবিন্দ (Govinda) আর তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক এসে দাঁড়িয়েছে এতটাই তলানিতে? ২০২৪ সালে, পশ্চিমবঙ্গে আসার পরেই গোবিন্দের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে যায়। নিজের বন্দুকের গুলিই লেগে যায় গোবিন্দের পায়ে। জানা যায়, নিজে রিভালবার পরিষ্কার করার সময়ে কোনোভাবে গুলি বেরিয়ে তাঁর হাঁটুতে লেগে যায়। এই কারণে সুস্থতার জন্য দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে। বর্তমানে তিনি ফের স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন, শুরু করেছেন কাজ ও। তবে এবার,…










