‘ওই মেয়েটা গোবিন্দকে ভালবাসে না, শুধু টাকা চায়’.. স্বামীর পরকীয়ার গুঞ্জন অবশেষে মেনে নিলেন সুনী
কলকাতা: কার্যত গোটা বছর ধরে বলিউড তারকা গোবিন্দ (Govinda) আর তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja) -র সম্পর্ক রইল চর্চায়। প্রথম এই চর্চা তখন শুরু হয়েছিল, যখন জানা গিয়েছিল, গোবিন্দ তাঁর দীর্ঘ দাম্পত্য শেষ করতে চলেছেন। বিচ্ছেদ নিতে চলেছেন সুনীতার সঙ্গে। তার কিছুদিন পরেই জানা যায়, গোবিন্দ নয় বিচ্ছেদের জন্য মামলা দায়ের করেছিলেন সুনীতাই। তবে এরপরে অবশ্য সুনীতা একেবারে উল্টোপথে হেঁটে, সংবাদমাধ্যমের সামনে বারে বারেই বলেছেন যে, তাঁর আর গোবিন্দর সম্পর্ক কখনোই ভাঙতে পারে না। এমনকি গোবিন্দের নামে যে…

