‘চিনে’ স্বাদে চেনা মটন, এইভাবে বানিয়ে নিন ‘লেমন মটন’, আট থেকে আশি হাত চেটে খাবে

‘চিনে’ স্বাদে চেনা মটন, এইভাবে বানিয়ে নিন ‘লেমন মটন’, আট থেকে আশি হাত চেটে খাবে

Lemon Mutton Recipe:চেনা মটনের স্বাদে এবার আনুন একেবারে নতুন টুইস্ট! চাইনিজ স্বাদের ছোঁয়ায় বাড়িতেই বানিয়ে ফেলুন টক-মিষ্টি ও সুস্বাদু লেমন মটন। সহজ এই রেসিপিতে মটনের স্বাদ হবে আরও জমজমাট—আট থেকে আশি, সকলেই চেটেপুটে খাবে। জেনে নিন বানানোর সহজ পদ্ধতি।

কলকাতা: বাঙালির রবিবার মানেই দুপুরে বড় বড় আলুর টুকরো দিয়ে মটনের লাল ঝোল। কিংবা রাতের বেলায় পরোটার সঙ্গে মটন কষা। পাঁঠা বা খাসির মাংসের ক্ষেত্রে বাঙালি ঝোল-কষার বাইরে খুব একটা যায় না! এবার মেনুতে বদল আনুন। লেমন চিকেন, লেমন ফিশ তো খেয়েছেন, এবার বানিয়ে দেখুন একেবারে অন্য স্বাদের জিভে জল আনা ‘লেমন মটন’।
লেমন মটন বানাতে কী কী লাগবে–
খাসির মাংস দেড় কেজি
পেঁয়াজকুচি ৪টি
আদাবাটা ১ চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
হলুদগুঁড়ো ১ চা-চামচ
লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ২ চা-চামচ
ধনেগুঁড়ো ১ চা-চামচ
জিরেগুঁড়ো ১ চা-চামচ
কাগজি লেবুর রস প্রয়োজনমতো
লেবুপাতা ৫টি
গরমমশলার গুঁড়ো- আধ চা-চামচ
নুন স্বাদমতো
তেল আধ কাপ
রান্না
১) দুটো পেঁয়াজকুচি, আদা-রসুনবাটা, গরম মশলা আর নুন দিয়ে মাংস ভাল করে সেদ্ধ করে নিন। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে লালচে করে ভেজে নিন।
২) এবার ২ রকম লঙ্কার গুঁড়ো, হলুদগুঁড়ো দিয়ে একটু ভেজে নিন। ধনে-জিরেগুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিন। সেদ্ধ করে রাখা মাংস ঢেলে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৩) কষানো হয়ে গেলে লেবুপাতা ছিঁড়ে দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করুন। নামানোর আগে লেবুর রস মিশিয়েই নামিয়ে নিন। লেবুর রসের সুগন্ধই এই রান্নার ইউএসপি
মটনের পুষ্টিগুণ–
প্রোটিন, ভিটামিন ,খনিজের ভালো উৎস খাসির মাংস। খাসির মাংসে ভিটামিট বি ৩, ভিটামিন বি ১২, ভিটামিন বি ৬, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম থাকে। এই সবকটি উপাদানই শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি ১০০ গ্রাম খাসির মাংসে ১২২ ক্যালোরি, ২৩ গ্রাম প্রোটিন, ২.৫৮ গ্রাম ফ্যাট পাওয়া যায়। মাংসে স্যাচুরেটেড ফ্যাট  থাকলে ক্লোরেস্টেরল বাড়ায়। তবে রেড মিট মানেই কিন্তু ক্লোরেস্টেরল বাড়ায় না। ভেঁড়ার মাংস থেকে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে খাসিতে। খাসির মাংস শরীর থেকে রক্তপ্লতা দূর করে। খাসির মাংসে বি ১২ থাকায় ত্বক ভালো থাকে। প্রচুর ক্যালসিয়াম থাকে বলে, খাঁসির মাংস খেলে হাড়,দাঁত,নখ,চুল ভাল থাকে। গর্ভবতীদের জন্য খাসির মাংস উপকারী। খাসির মাংস খেলে গর্ভবতীদের হিমোগ্লোবিন বাড়ে। টাইপ ২ ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার রোগও সারিয়ে তোলে।
(Feed Source: news18.com)