
বৈভব ৪১ টি ম্যাচে ৪১ টি ইনিংসে ২০২২ রান করেছে৷ এর মধ্যে রয়েছে ভারত অনুর্ধ্ব ১৯, ভারতীয় এ দল, ভারতীয় দল, রাজস্থান রয়্যালস, দলীপ ট্রফির খেলা রয়েছে৷ এই সময় সে তিনটি শতরান, ১৪ টি অর্ধশতরান করেছে৷
কলকাতা: বৈভব সূর্যবংশী ১ নম্বরে, ধারেকাছেও নেই বিশ্বের কোনও ব্যাটার; ইশান কিষাণ পঞ্চমে – ২০২৬ সালে সবথেকে বেশি ছক্কা মারা টপ ১০ ব্যাটার ২০২৬ সালে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে সবথেকে বেশি ছক্কা মারার তালিকায় ভারতের ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী ১ নম্বরে রয়েছে। সে শুধু টি টোয়েন্টিতেই নয় একেবারে লাল বলের ক্লাসিক ক্রিকেটেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছে৷ এই বছর সব ফরম্যাট মিলিয়ে বস বেবি ১০০-র বেশি ছক্কা মেরে ফেলেছে৷
তাঁর ১০০ টি-র বেশি ছক্কা হাঁকানো বৈভবের বেশিরভাগ ছক্কা অবশ্য আইপিএলের মঞ্চেই৷ এবারের আইপিএলে সে ৭২ টি ছয় মেরেছে৷ ২০২৬ এ সব ফর্ম্যাটের ক্রিকেট খেলে সে ছক্কা মেরেছে ১৬১ টি ছক্কা৷ তার ঠিক পিছনে রয়েছছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকলটন৷ তার সিক্সারের সংখ্যা ৯৯৷ তৃতীয় স্থানে থাকা ফিন অ্যালেনের ছয় ৯৯৷ চতুর্থ স্থানে থাকা মিচেল মার্শ ছয় মেরেছেন ৯৫ টি৷
তার ধারেকাছেও বিশ্বের কোনও ব্যাটার নেই। ভারতের ইশান কিষাণ ছক্কা হাঁকানোর তালিকার পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন৷ তাঁর ছয়ের সংখ্যা ৮৫ টি৷
বৈভব ৪১ টি ম্যাচে ৪১ টি ইনিংসে ২০২২ রান করেছে৷ এর মধ্যে রয়েছে ভারত অনুর্ধ্ব ১৯, ভারতীয় এ দল, ভারতীয় দল, রাজস্থান রয়্যালস, দলীপ ট্রফির খেলা রয়েছে৷ এই সময় সে তিনটি শতরান, ১৪ টি অর্ধশতরান করেছে৷
বৈভব সূর্যবংশী ১৭৯ টি চার ও ১৬১ ছক্কা মেরেছে এবং দলীপ ট্রফিতেও তার ব্যাট চলছে। সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর এই তালিকায় বৈভবের ১৬১টি ছক্কা যেখানে, দ্বিতীয় স্থানে থাকা রিকেলটন ও ফিন অ্যালেনের ৯৯টি করে ছক্কা। অর্থাৎ ৬২টি ছক্কার বিশাল ব্যবধান।
দলীপ ট্রফিতে তাঁর ৯২ রানের ইনিংসেও চার – ছয়ের ফুলঝুরি রয়েছে৷ ৭ টি চার ও ৭ টি ছক্কা রয়েছে৷ তাঁর ছক্কা হাঁকানোর গ্যাপ ১৬১ সেকেন্ড পিছু সিক্সার৷ এদিকে তার চার মারার গ্যাপ ১৭৯ সেকেন্ড৷
(Feed Source: news18.com)
