
নেপালের মানুষের পাশে দাঁড়াতে, ত্রাণসামগ্রী নিয়ে হাজির সোনু সুদ
করোনাকালে সোনু সুদকে বলা হত, ‘মসিহা’। করোনাকালে লকডাউন ঘোষণার পরে, বড় বিপাকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। একদিকে তাঁদের কাজ বন্ধ, ফলে বন্ধ রোজগারও। বাড়ি ও যে ফিরবেন, তার উপায় নেই। বন্ধ সমস্ত যানবাহন। উপায়ান্তর না দেখে, মাইলের পর মাইল, পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সাধারণ মানুষ। অনেকে ফেরার পথে প্রাণ পর্যন্ত হারিয়েছেন। দুঃস্বপ্নের সেই ছবির কথা মানুষ হয়তো কোনোদিনও ভুলতে পারবেন না। আর সেই সময়ে, মানুষকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সোনু সুদ। বাস বা ট্রেন, এমনকি প্লেনের টিকিট কেটেও তিনি ফিরিয়ে এনেছেন পরিযায়ী শ্রমিকদের। তাঁদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বহু মানুষকে কাজের সুযোগও করে দিয়েছিলেন। সেই সময়ে সোনু সুদকে যেন নতুনভাবে চিনেছিল মানুষ। তাঁকে বলা হত, মসিহা। আর নেপালের হড়পা বানে সমস্ত কিছু ভেসে যাওয়ার পরে, সোনু সুদ জানিয়েছিলেন, তিনি নেপালের মানুষদের পাশে দাঁড়ানোর সর্বতভাবে চেষ্টা করবেন। সেই মতোই ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে নেপাল পৌঁছে গিয়েছেন সোনু সুদ।
অভিনেতা জানিয়েছেন, ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর তরফ থেকে তিনি ভারত থেকে সমস্ত ত্রাণসামগ্রী নিয়ে নেপালে এসেছেন। যতটা প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষদের দেওয়া যায়, তাঁদের জীবন কতটা স্বাভাবিক করে তোলা যায়, সেটাই তাঁদের প্রধান লক্ষ্য। প্রচুর কম্বল এবং খাদ্যসামগ্রী নিয়ে এসেছি, প্রয়োজন অনুযায়ী সেগুলো পাঠানোর চেষ্টা করছি।’ তবে সোনু সুদ জানিয়েছেন, ভারত থেকে ত্রাণসামগ্রী নেপালে নিয়ে আসা সবসময়েই বেশ কঠিন। তবে তিনি চেষ্টা করছেন, কতটা মানুষের পাশে দাঁড়ানো যায়।
Standing here today at the Trishuli River, where the floods have left behind unimaginable loss..broken homes, broken families, and lives changed forever. Nepal is not alone. I stand with its people, and I will do everything I can to bring hope, rebuild homes, and help families… pic.twitter.com/oJi344srKZ
— sonu sood (@SonuSood) September 2, 2026
(Feed Source: abplive.com)
