আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!

আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!

 

কলকাতা: তারকাসন্তান তাঁরা, বাবা এবং মা, ২ জনেই অভিনেতা অভিনেত্রী। বলিউডের প্রথম সারির মুখ তাঁরা। কিন্তু খুদের নাকি মন নেই অভিনয়ে, তাঁর মন ২২ গজে! অন্তত এমনটাই বলছেন, অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। তাঁর ছেলে তৈমুরকে দেখে অনেকেই প্রশ্ন করেন যে, ছেলেকে নিয়ে কী পরিকল্পনা রয়েছে সেফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কপূরের? অভিনয়ে পা রাখতে চায় খুদে তৈমুর? সদ্যই বড় ছেলের ইচ্ছার কথা প্রকাশ করতে গিয়ে করিনা জানান, ছেলে তৈমুরের অভিনয়ে কোনও আগ্রহই নেই। সে ভালবাসে ক্রিকেট খেলতে, অথবা ফুটবল খেলতে। খেলাধুলোতেই তাঁর অনেক বেশি আগ্রহ। তৈমুরের স্বপ্ন আন্তর্জাতিক স্তরে খেলাধুলোর মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করা। অভিনেত্রী জানিয়েছেন, তৈমুর যা চায়, তিনি তাতেই উৎসাহ দেন। যদি তৈমুর আন্তর্জাতিক স্তরে ফুটবল খেলতে চায়, তাহলে তিনি সবসময়েই সেটা সমর্থন করবেন।

রুপোলি পর্দা নয়, করিনা পুত্রের আকর্ষণ খেলাধুলোয়!

করিনা কপূর আরও জানিয়েছেন, তৈমুর এখন বয়সে অনেকটাই ছোট। বয়সের সঙ্গে সঙ্গে অনেক সময়েই মানুষের ইচ্ছার পরিবর্তন হয়। তৈমুরের ক্ষেত্রেও তাই হতে পারে বলে মনে করেন করিনা কপূর। সেই কারণে তিনি তৈমুর যা চান, সেই কাজেই উৎসাহ দিতে চান। তিনি আরও জানান, অভিনেতার পরিবারে জন্মগ্রহণ হয়েছে বলেই, তৈমুরকে যে অভিনেতাই হতে হবে, তার ওপর এমন কোনও জোর নেই। তৈমুরের যেটা ইচ্ছা, সে সেই পথেই হাঁটতে পারে। তবে তৈমুরের খেলাধুলোর প্রতি আগ্রহ তৈরি হওয়া কিছু অস্বাভাবিক নয়। খেলা রয়েছে তাঁর রক্তে। তৈমুরের দাদু, মনসূর অলী খান পটৌদী ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই পথেই কি হাঁটতে চায় খুদে তৈমুরও?

করিনা আরও জানিয়েছিলেন, তৈমুরের নাকি রুপোলি পর্দা নিয়ে কোনও আগ্রহ নেই। রুপোলি পর্দার নায়ক নায়িকাদের নিয়ে তৈমুর নাকি কোনও প্রশ্ন করে না। বরং খুদে তৈমুর নাকি বারে বারেই করিনার কাছে জানতে চান যে, তাঁর রোহিত শর্মা, বিরাট কোহলি বা লিওনেল মেসির সঙ্গে বন্ধুত্ব রয়েছে কি না। লিওনেল মেসি যখন ভারতবর্ষে এসেছিলেন, করিনা কপূর খান তাঁর ২ ছেলেকে নিয়ে লিও মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নায়িকা জানিয়েছিলেন, তৈমুর নাকি এতে ভীষণ খুশি হয়েছিল এবং ভীষণ আগ্রহী ছিল ফুটবলের রাজপুত্রের সঙ্গে দেখা করার জন্য।

(Feed Source: abplive.com)