
সহ-অভিনেতার অযাচিত স্পর্শ, সিনেমার সেটেই চড় মেরেছিলেন রাধিকা আপ্তে!
একটি সাক্ষাৎকারে রাধিকা আপ্তে জানিয়েছেন, সেই সময়ে একটি তামিল ছবিতে অভিনয় করছিলেন রাধিকা। সেই ছবিতে সহ-অভিনেতার সঙ্গে তেমন আলাপও ছিল না তাঁর। কেবল অভিনয়ের সূত্রেই যতটুকু আলাপ, ততটুকু। কিন্তু রাধিকা জানান, সিনেমার সেটেই সহ অভিনেতা রাধিকার পায়ে সুড়সুড়ি দেন। এই কাজ মজা করে করা হয়েছে, এমনটা দাবি করা হলেও, রাধিকা সেই স্পর্শ মেনে নিতে পারেননি। তাঁর মনে হয়েছিল, সহ অভিনেতার সঙ্গে তাঁর এতটাও সাবলীল সম্পর্ক নয় যে, সিনেমার সেটে অভিনেতা তাঁর পায়ে সুড়ুসুড়ি দেবেন। এই আচরণ এবং স্পর্শ পছন্দ না হওয়ায়, রাধিকা সেই সহ অভিনেতাকে চড় মেরেছিলেন। পরবর্তীতে রাধিকা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ওই অভিনেতার ব্যবহার ভাল লাগেনি বলেন তিনি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেছিলেন।
চিরকালই উল্টোপথে হেঁটেছেন রাধিকা
আজ জন্মদিন রাধিকা আপ্তের। বেছে বেছে সিনেমা করলেও, রাধিকা যথেষ্ট জনপ্রিয়তা আর প্রশংসা পেয়েছেন। ১৯৮৫ সালে মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেছিলেন রাধিকা। আট বছর বয়স থেকেই, কত্থক নাচ শেখা শুরু করেছিলেন রাধিকা আপ্তে। পরবর্তীতে তিনি যোগ দেন থিয়েটারে। সেখানে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে করতেই অভিনয়ের ওপর আগ্রহ জাগে রাধিকার। থিয়েটার থেকেই তিনি পর্দায় অভিনয়ের সুযোগ পান। হিন্দির পাশাপাশি রাধিকা মারাঠি, বাংলা, তামিল, তেলুগু এবং মালয়ালি ছবিতেও কাজ করেছেন। ‘ফোবিয়া’ এবং ‘পার্চড’ ছবিটি রাধিকাকে অনেকটাই জনপ্রিয়তা দিয়েছিল। বরাবরই তিনি অন্য স্বাদের ছবি করায় বিশ্বাসী।
(Feed Source: abplive.com)
