
Raina On KKR Captain: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আগামী মরশুমে আর বঢোদরার অলরাউন্ডারকে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। জানা গিয়েছে যে নাইট ম্য়ানেজমেন্ট হার্দিকের সঙ্গে যোগাযোগও করেছিল।
২০২৪ মরশুমে আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সেবার চ্যাম্পিয়ন হয় কেকেআর। এরপরই শ্রেয়সকে ছেড়ে দেওয়া হয়। দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিল অজিঙ্ক রাহানের হাতে। তবে, এই সিদ্ধান্ত প্রত্যাশিত ফল এনে দিতে পারেনি। তাঁর নেতৃত্বে গত দুই মরসুমে প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ফ্র্যাঞ্চাইজি। ব্যাট হাতেও বিশেষ ছাপ ফেলতে পারেননি রাহানে। আগামী মরশুম শুরুর আগে নিলাম হবে। আর সেখান থেকেই কেকেআর অধিনায়ক হিসেবে রাহানের বিকল্প কে হতে পারেন, তা ভাবা হচ্ছে।
উল্লেখ্য, UP T20 League-এ মীরাট ম্যাভেরিক্স খেতাব জিতেছে। সেই দলের অধিনায়ক রিঙ্কু। তরুণ এই বাঁহাতি জাতীয় দলের হয়েও টি-টােয়েন্টি ফর্ম্য়াটে খেলেন। ইতিমধ্যেই অধিনায়ক হিসেবেও মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে এই মরসুমে মীরাট ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় হাসিল করে নিয়েছিল। অধিনায়ক হিসেবে তাঁর যোগ্যতাকে আরও শক্তিশালী করেছে। সুরেশ রায়না জানিয়েছেন, ‘রিঙ্কু সিংহের অধিনায়কত্ব প্রশংসনীয়। এটি চতুর্থ মরসুম ও তিনি তাঁর চতুর্থ ফাইনালে খেলছেন। কেকেআর একজন নতুন অধিনায়ক খুঁজছে, তবে আমার মনে হয় তাঁরা অধিনায়ক পেয়ে গেছে। কেকেআরকে অনুরোধ করব রিঙ্কু সিংহের ওপর একটু বিনিয়োগ করুন ও তাঁকে কয়েকটি ম্যাচে নেতৃত্বভার দিয়ে সুযোগ দিন।’
নাইটদের হয়ে এখনও পর্যন্ত রিঙ্কু সিংহ ১৩৯৪ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৮৩। নাইট জার্সিতে মোট ৬টি অর্ধশতরানের ইনিংসও খেলেছেন রিঙ্কু। স্ট্রাইক রেট তাঁর ১৪৬।
(Feed Source: abplive.com)
