কোচের সঙ্গে তুঙ্গে বিবাদ, ছাড়লেন পর্তুগাল শিবির, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন রোনাল্ডো?

কোচের সঙ্গে তুঙ্গে বিবাদ, ছাড়লেন পর্তুগাল শিবির, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন রোনাল্ডো?

 

লিসবন: বিশ্বকাপের পরে অনেকেই ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) অবসর নেবেন। তবে চলতি আন্তর্জাতিক উইন্ডোতে তিনি পর্তুগাল দলে (Portugal Football Team) সুযোগ পান এবং খেলতেও নামেন। রোনাল্ডো জানিয়েছিলেন তাঁর মনে হলে তিনিই সবার আগে নিজে থেকে জাতীয় দল থেকে সরে দাঁড়াবেন। তারপর সপ্তাহখানেকও কাটেনি, এর মাঝেই রোনাল্ডোর অবসরের জল্পনা তুঙ্গে। নেপথ্যে কোচ জর্জ জিসাসের (Jorge Jesus) সঙ্গে বিবাদ।

ডেনমার্কের বিরুদ্ধে এখনও পর্তুগালের একটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু সেই ম্যাচ বাকি থাকতেই পর্তুগাল শিবির ছেড়েছেন রোনাল্ডো। কোচের সঙ্গে তাঁর বিবাদের পরেই তিনি এই সিদ্ধান্ত নেন। তারপরেই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, ‘জাতীয় দলের সাংবাদিক সম্মেলন এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরে  আমি জাতীয় দলের শিবির ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্দিষ্ট সময়ে আমি সকল পর্তুগিজকে সবটা জানাব যে কেন আমি জাতীয় দল ছাড়ার  সিদ্ধান্ত নিলাম। সেই জাতীয় দল যার জন্য আমি বরাবর নিজের সবটা উৎসর্গ করেছি। আপাতত এটা পর্তুগাল দল এবং আমার সকল সতীর্থকে শুভেচ্ছা জানানোর সময়।’

কিন্তু ঘটনাটা ঠিক কী? কোচ জিসাসের সঙ্গে রোনাল্ডোর কী নিয়ে ঝামেলা বাঁধল? ঘটনার সূত্রপাত নরওয়ের বিরুদ্ধে পর্তুগালের নেশনস লিগের ম্যাচ থেকে। সেই ম্যাচে রোনাল্ডোকে বেঞ্চেই রাখার সিদ্ধান্ত নেন পর্তুগিজ কোচ। দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে ওয়ার্ম আপ করতে দেখা গেলেও, গোটা ম্যাচে সিআর৭-কে তিনি মাঠে নামাননি। এরপরেই ক্ষুব্ধ রোনাল্ডো ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ না জানিয়েই সোজা সাজঘরে চলে যান।

এরপরেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল রোনাল্ডো নাকি জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন না বলে জানিয়েছেন। জিসাস প্রাথমিকভাবে এগুলিকে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও, পর্তুগিজ ফেডারেশন সভাপতি কোপেনহেগেনে উড়ে এসে রোনাল্ডো ও জিসাসের সঙ্গে বৈঠকে বসায় গোটা ঘটনাটা যে অনেক বেশি গুরুতর, তা বোঝাই গিয়েছিল।

আসন্ন ম্যাচের আগেও পর্তুগিজ কোচ জানিয়ে দেন তিনিই সিদ্ধান্ত নেবেন যে রোনাল্ডো পরবর্তী ম্যাচ খেলবেন কি না এবং তিনি রোনাল্ডোসহ কারুর কথাতেই নিজের সিদ্ধান্ত বদলাবেন না বলেও জানান। পাশাপাশি তিনি যে নিজের সিদ্ধান্ত রোনাল্ডোকেও জানিয়েছেন, সেটাও বলেন তিনি। এরপরেই রোনাল্ডো পর্তুগাল শিবির ছাড়লেন। এর আগে রোনাল্ডো জানিয়েছিলেন জাতীয় দলের তাঁকে প্রয়োজন না হলেই তিনি সরে দাঁড়াবেন। এমন পরিস্থিতিতে রোনাল্ডোর শিবির ছাড়ায় তাঁর অবসর ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। শেষমেশ কী হয় এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে।

(Feed Source: abplive.com)