
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি পেলেন বলিউড অভিনেতা!
রণবীর শোরে জানিয়েছেন, রাজ পারিহার নামে এক ব্যক্তি আপত্তিকর ভাষায় তাঁকে একাধিক ই-মেল পাঠিয়েছেন। সেই মেলে উল্লেখ রয়েছেন যে, রণবীরের প্রত্যেক গতিবিধি, তিনি কোথায় কোথায় যাচ্ছেন সমস্ত কিছুর ওপরই নজর রয়েছে তাঁর। সঠিক সময়ে এবং সুযোগ পেলেই তাঁকে আক্রমণ করা হবে। সাইবার দোস্ত এবং মহারাষ্ট্র সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এই গোটা বিষয়টা জানান। প্রাথমিকভাবে তিনি এই গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। এবং পরবর্তীকালে এই হুমকির কথা পুলিশেও জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রণবীর শোরে লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনার।’
সদ্যই ককরোচ জনতা পার্টির প্রতিবাদের ধরণের সমালোচনা করেছিলেন রণবীর শোরে। তিনি বলেছিলেন যে, কোনও সরকারকে যদি পছন্দ না হয়, তাহলে নির্বাচন করা উচিত, আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত। রাস্তায় নামা, সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া, সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করা এই সমস্ত বিষয়টাকে তিনি একেবারেই সমর্থন করছেন না। রণবীর শোরের অভিযোগ, এই কথা প্রকাশ্যে বলার পরেই, এই হুমকি পেয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে দফায় দফায় আন্দোলনে উত্তাল হয়েছে দিল্লি। ককরোচ জনতা পার্টি এই আন্দোলন শুরু করলেও, বর্তমানে এই আন্দোলনে ঘিরে একজোট হতে দেখা গিয়েছে দেশের সমস্ত বিরোধীদেরই। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই চলছে এই আন্দোলন।
Official complaint has been filed. Now it’s over to @MumbaiPolice. Thanks to everyone who has shown concern. 🙏🏽
— Ranvir Shorey (@RanvirShorey) October 13, 2026
(Feed Source: abplive.com)
