রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল

রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল

 

চণ্ডিগড়: রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনে একেবারেই সুখকর হল না শুভমন গিলের জন্য। পঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন ছত্তিশগড়ের বিরুদ্ধে। সেই ম্য়াচে ভারত অধিনায়ক মাত্র ৫ বল খেলে ১ রান করে আউট হয়ে যান। এই মরশুমে রঞ্জি ট্রফিতে নিজের প্রথম ম্য়াচ খেলতে নেমেছিলেন শুভমন গিল। খেলায় বিহান মালহোত্রা ৪০ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর চার নম্বরে ব্যাটিং করতে নামেন গিল। কিন্তু খাতা খোলার পরই ২৭ তম ওভার বাঁহাতি স্পিনার অজয় মণ্ডলের বলে বোল্ড হয়ে যান।

অসমের বিরুদ্ধে পঞ্জাবের জার্সিতে প্রথম ম্য়াচটি একেবারেই খেলতে পারেননি। আসন্ন নিউজিল্যান্ড সফরের আগে ক্রিজে কিছুটা সময় কাটাতে চাইছেন গিল। কিউয়ি সফরে টেস্ট ও ওয়ান ডে দুটো সিরিজেই নেতৃত্বভার সামলাবেন গিল।

আন্তর্জাতিক ক্রিকেটে গিলের সাম্প্রতিক ফর্মের বিচারে এই আউট হওয়াটা ছিল বেশ হতাশাজনক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে গিল ১৬৭ গড় রেখে ৩৩৪ রান করেছিলেন। এরমধ্যে গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ১৩৩ বলে অপরাজিত ২২৩ রানের ইনিংসও রয়েছে। এই রঞ্জি ট্রফির ম্যাচটি তাঁর জন্য ফের লাল বলের ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটা বড় সুযোগ ছিল। কিন্তু ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে যেভাবে বল ঢুকে বোল্ড হয়ে গেলেন গিল, তাতে গিলের ভক্তরা কিন্তু হতাশই হবেন।

(Feed Source: amarujala.com)