রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
চণ্ডিগড়: রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনে একেবারেই সুখকর হল না শুভমন গিলের জন্য। পঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন ছত্তিশগড়ের বিরুদ্ধে। সেই ম্য়াচে ভারত অধিনায়ক মাত্র ৫ বল খেলে ১ রান করে আউট হয়ে যান। এই মরশুমে রঞ্জি ট্রফিতে নিজের প্রথম ম্য়াচ খেলতে নেমেছিলেন শুভমন গিল। খেলায় বিহান মালহোত্রা ৪০ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর চার নম্বরে ব্যাটিং করতে নামেন গিল। কিন্তু খাতা খোলার পরই ২৭ তম ওভার বাঁহাতি স্পিনার অজয় মণ্ডলের বলে বোল্ড হয়ে যান। অসমের বিরুদ্ধে পঞ্জাবের জার্সিতে প্রথম ম্য়াচটি…

