
নতুন গানের ঝলক প্রকাশ্যে আসতেই, রশ্মিকাকে প্রশংসায় ভরালেন বিজয়
সোশ্যাল মিডিয়ায় রশ্মিকার নতুন সিনেমা, ‘মাইসা’-র গানের যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাতে রক্তাক্ত মুখে, ত্রিশূল নিয়ে নাচ করতে দেখা গিয়েছে রশ্মিকাকে। মাত্র কয়েক ঝলকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন রশ্মিকা। আর স্ত্রীয়ের এই ভিডিও নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বিজয়। তিনি লিখেছেন, ‘এই ছবিটার জন্য নিজেকে উজাড় করে দিয়েছো তুমি, শ্যুটিংয়ের সময়ে চোট পর্যন্ত পেয়েছিলে। আমার বিশ্বাস, ‘মাইসা’ তোমার জীবনের সেরা কাজগুলির মধ্যে অন্যতম হয়ে থাকবে। ছবিটি বড়পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ অনেকেই বিজয়ের এই প্রাণখোলা মন্তব্যের প্রশংসা করেছেন। কিন্তু অনেকেই মনে করছেন, নিজের ভাবমূর্তি স্বচ্ছ করার কারণেই সোশ্যাল মিডিয়ায় এভাবে রশ্মিকার খোলাখুলি প্রশংসা করেছেন বিজয়। প্রসঙ্গত ২৭ নভেম্বর মুক্তি পাবে এই ছবিটি।
সদ্যই বিজয়কে নিয়ে একটি লম্বা পোস্ট করেছিলেন রশ্মিকা। সেখানে তিনি জানিয়েছিলেন, কীভাবে জীবনের কঠিন সময়গুলিতে তিনি পাশে পেয়েছেন বিজয়কে। রশ্মিকা জানিয়েছেন, সেই সময়ে তাঁকে আগলে রেখেছিলেন বিজয়। সবসময় স্ত্রীকে সব সাহায্য করেছেন বিজয়। এখানেই শেষ নয়, রশ্মিকা জানিয়েছেন, বিজয় এতটাই সংবেদনশীল যে, ঋতুকালীন সময়েও রশ্মিকার যথেষ্ট যত্ন নেন তিনি। রশ্মিকাকে গরম সেঁক দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিকেই বিশেষ নজর রাখেন বিজয়। বিজয়কে বিয়ে করার সিদ্ধান্ত তিনি খুব ভাবনাচিন্তা করেই নিয়েছিলেন আর এটা তাঁর জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। বহুরকম পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেও, একে অপরকেই বেছে নিয়েছেন বিজয় আর রশ্মিকা।
(Feed Source: abplive.com)
