ICSE Exam Time: ২০২৭ থেকে ICSE পরীক্ষার সময় বদল, সকাল ১১টার বদলে পরীক্ষা শুরু হবে ১০টায়

ICSE Exam Time: ২০২৭ থেকে ICSE পরীক্ষার সময় বদল, সকাল ১১টার বদলে পরীক্ষা শুরু হবে ১০টায়

২০২৭ সাল থেকে ICSE দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। আগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হত। নতুন সময়সূচিতে দুই ঘণ্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং তিন ঘণ্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে।

২০২৭ থেকে ICSE পরীক্ষার সময় বদল

নয়াদিল্লিঃ ২০২৭ সাল থেকে ICSE (দশম শ্রেণি) পরীক্ষার সময় এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (CISCE)। এত দিন সকাল ১১টায় পরীক্ষা শুরু হলেও আগামী বছর থেকে তা শুরু হবে সকাল ১০টায়। মঙ্গলবার কাউন্সিল সূত্রে এই খবর জানা গিয়েছে।