ভবিষ্যতে শিক্ষকতা করতে চান? ভর্তি হোন কোচবিহার বিটি অ্যান্ড ইভনিং কলেজের কোর্সে

ভবিষ্যতে শিক্ষকতা করতে চান? ভর্তি হোন কোচবিহার বিটি অ্যান্ড ইভনিং কলেজের কোর্সে

#কোচবিহার: বিএড কোর্সের মেয়াদ দুই বছর এবং কোর্সটি মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিভাগে বিভিন্ন স্কুলের শিক্ষাদানের উপর কোন ছাত্র কিংবা ছাত্রীর মান বাড়িয়ে তোলে। এই ব্যাচেলর অফ এডুকেশন (বি. এড.) হল একটি স্নাতক পেশাদার ডিগ্রি কোর্স যা শিক্ষার্থীদের স্কুলে শিক্ষক হিসাবে কাজ করার জন্য প্রস্তুত করে তুলতে সাহায্য করে৷ কোচবিহারের মধ্যে প্রচুর বেসরকারী বিএড কলেজ থাকলেও একমাত্র এই কলেজেই সরকারি ভাবে অনেকটাই কম খরচে বিএড কোর্স করা সম্ভব।

কোর্সের মেয়াদ – দুই বছরের এই কোর্সটি একটি রেগুলার কোর্স।

কোর্সের খরচ মোট খরচ – ৪০,০০০ টাকা

কারা আবেদন করতে পারবেন– একজন ছাত্র কিংবা ছাত্রী যিনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্স ডিগ্রি সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন।

আবেদন প্রক্রিয়া- সংস্থার ওয়েবসাইটের মধ্যে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।

ভর্তির জন্য প্রয়োজনীয় নিয়মাবলী- কোন বিশেষ নিয়মাবলী নেই ভর্তির জন্য। তবে প্রয়োজনীয় সমস্ত বিষয় সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিভাবে জানিয়ে দেওয়া হবে।

কলেজের মেইল আইডি- ubtandeveningcollege@gmail.com

কলেজের ফোন এবং ফ্যাক্স নম্বর- 03582-222714 913582229886(Fax)

কলেজের পোস্টাল অ্যাড্রেস- Keshab Road, Gunjbari, Cooch BeharPin-736101, West Bengal – 736101 (W.B.)

সংস্থার অনলাইন ওয়েবসাইট- http://ubtec.org.in/index.aspx

আসন সংখ্যা- সর্বশেষ শিক্ষাবর্ষ অনুযায়ী ৫০ জন শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পান।

আবেদনের শেষ তারিখ- এখনও পর্যন্ত সরকারি ভাবে কিংবা কলেজের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে কলেজের ওয়েবসাইটে নোটিশ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ভর্তি প্রক্রিয়া- কলেজ কতৃপক্ষের পক্ষ থেকে তাদের কলেজের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।

সংস্থার অফিশিয়াল নোটিশের ওয়েবসাইট লিংক- http://ubtec.org.in/frmNoticeview.aspx

হোস্টেলের সুবিধা- আপাতত এই কলেজের কোন পড়ুয়ার জন্য কলেজের নিজস্ব কোন হোস্টেলের সুবিধা নেই। তবে কলেজ চত্বরের কাছেই প্রচুর পেয়িং গেস্ট হাউস রয়েছে। চাইলেই সেখানে সুলভ মূল্যে থাকা-খাওয়া, জল-বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবা পেতে পারবেন প্রত্যেক পড়ুয়া।
যদি কোনও পড়ুয়া ভবিষ্যতে নিজেকে একজন শিক্ষক গড়ে তুলতে চায়, তাহলে ভর্তি হতে পারেন ব্যাচেলর অফ এডুকেশন নামের দুই বছরের এই কোর্সে।

(Feed Source: news18.com)