Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ইজিপ্টে একাদশ শতকের অল হাকিম মসজিদ পরিদর্শন মোদির
ইজিপ্টে একাদশ শতকের অল হাকিম মসজিদ পরিদর্শন মোদির

কাইরো : ইজিপ্টে দু’দিনের সফরে গিয়ে অল হাকিম মসজিদ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মসজিদটি একাদশ শতকে তৈরি। যা পরে দাউদি বোহরা সম্প্রদায়ের সহায়তায় মেরামত করা হয়। বিজেপির অন্যতম তাৎপর্যপূর্ণ সমর্থক এই সম্প্রদায়। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই দাউদি বোহরা সম্প্রদায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ মোদির। ২০১১ সালে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনই সংশ্লিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় প্রধান সইদনা বুরহানুদ্দিনের ১০০ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। ২০১৪ সালে প্রয়াত হন বুরহানুদ্দিন। সেই সময় প্রধানমন্ত্রী মুম্বইয়ে গিয়েছিলেন তাঁর পুত্র…

Read More

রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব, বান্ধবীকে বিয়ের ছাড়পত্রের অপেক্ষায় দেশের দ্রুততম মহিলা
রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব, বান্ধবীকে বিয়ের ছাড়পত্রের অপেক্ষায় দেশের দ্রুততম মহিলা

সন্দীপ সরকার: ভারতীয় অ্যাথলেটিক্সের জগতে তিনি কিংবদন্তি। বয়স মাত্র ২৭। কিন্তু ইতিমধ্যেই সাফল্যের মুকুটে একাধিক রঙিন পালক। সে এশিয়ান গেমসে (Asian Games) পদক জয় হোক বা পিটি ঊষার (PT Usha) ৩৬ বছর পর প্রথম কোনও ভারতীয় মহিলা অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সের (Olympics) মূল পর্বের যোগ্যতা অর্জন। সেই দ্যুতি চন্দ (Dutee Chand) এখন ব্যস্ত ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বাইরের লড়াইয়ে। আইনি যুদ্ধে। ট্র্যাকে নামাই যে থমকে গিয়েছে তাঁর! ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের মারুতি ভিলা ফেজ টুয়ে একতলা বাড়ির ড্রয়িং রুমের ট্রফি ক্যাবিনেট উপচে পড়ছে।…

Read More

তৃতীয় বন্দে ভারত আজ পেতে চলেছে বাংলা, প্রধানমন্ত্রী করবেন উদ্বোধন
তৃতীয় বন্দে ভারত আজ পেতে চলেছে বাংলা, প্রধানমন্ত্রী করবেন উদ্বোধন

Vande Bharat Express : রাজ্য পেল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। ছুটছে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে। সোমবার নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। এই নিয়ে তৃতীয় বন্দে ভারত পেল রাজ্য। অসমের এটি প্রথম বন্দে ভারত। ভার্চুয়ালি বাংলা-অসম বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  সোমবার, ২৯ মে, দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটিগামী বন্দে ভারত ট্রেনটি উদ্বোধন করবেন। এটিই হতে চলেছে উত্তর-পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস । এটি দেশের অষ্টাদশ বন্দে ভারত ট্রেন…

Read More

ফিজির পর পাপুয়া নিউ গিনি! সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি
ফিজির পর পাপুয়া নিউ গিনি! সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি

নয়াদিল্লি:  নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে নিয়ম ভাঙা হয়েছিল। সূর্যাস্তের পরে তাঁকে স্বাগত জানানো হয় পাপুয়া নিউ গিনিতে। শুধু তাই নয়। মোদি বিমান থেকে নামতেই ভারতীয় সংস্কার অনুযায়ী তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে যান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। তা ভাইরালও হয়েছিল। এবার ভারতের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দিন পাপুয়া নিউ গিনি। সেদেশের গভর্নর জেনারেল স্যার বব ডাডাই (Sir Bob Dadae) মোদিকে conferred the Companion of the order of Logohu- সম্মানে ভূষিত করেন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলিকে…

Read More

বিশ্ব শান্তির বার্তা মোদির, G7 মঞ্চে জেলেনস্কি-সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, কী বললেন?
বিশ্ব শান্তির বার্তা মোদির, G7 মঞ্চে জেলেনস্কি-সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, কী বললেন?

নয়াদিল্লি: ‘দ্বন্দ্ব বা ঝামেলা কোনও রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যা নয়, এটা মানবতার জন্য় একটি সমস্যা, মানব অধিকারের সমস্যা’, জাপানে G7 সামিটে যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই এমন কথা বলেন তিনি। রবিবার, জাপানের হিরোসিমায় G7 সামিটের তৃতীয় দিনে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিশ্বশান্তি, সুস্থিতি এবং উন্নয়নের সপক্ষে বার্তা দেন তিনি। G7 শিবিরে রয়েছে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপান। জাপানের সভাপতিত্বে সেদেশে সামিট হয়েছে। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জাপানের তরফে ভারত এবং আরও সাতটি…

Read More

‘আপনাকে আশ্বাস দিচ্ছি…’, ইউক্রেন প্রেসিডেন্টকে কী বার্তা মোদির ?
‘আপনাকে আশ্বাস দিচ্ছি…’, ইউক্রেন প্রেসিডেন্টকে কী বার্তা মোদির ?

নয়া দিল্লি : জাপানে G7 সম্মেলনের পার্শ্বমঞ্চে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ হিরোশিমায় মুখোমুখি হন উভয় দেশের রাষ্ট্রনেতা। গত বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালানোর পর এই প্রথমবার মুখোমুখি হলেন মোদি-জেলেনস্কি। এর আগে তাঁরা ভার্চুয়ালি পরস্পরের সঙ্গে কথা বলেছিলেন। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। সেখানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “গোটা বিশ্বের জন্য ইউক্রেনে যুদ্ধ বিশাল বড় একটা ব্যাপার। বিভিন্নভাবে এটি প্রভাব ফেলেছে বিশ্বে। আমি এটাকে রাজনৈতিক বা অর্থনৈতিক…

Read More

বাইডেন-সুনককে আলিঙ্গন মোদির, হিরোশিমায় G7 সম্মেলনে ‘চাঁদের হাট’
বাইডেন-সুনককে আলিঙ্গন মোদির, হিরোশিমায় G7 সম্মেলনে ‘চাঁদের হাট’

হিরোশিমা (জাপান) : G7 সম্মেলনে হাজির বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) কে নেই সেখানে। সম্মেলনের মঞ্চেই বাইডেন-সুনকের সঙ্গে আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভারত যদিও G7 রাষ্ট্রভুক্ত দেশ নয়, তবু জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। হিরোশিমার সম্মেলন মঞ্চে হাজির হলে এদিন তাঁকে স্বাগত জানান কিশিদা। এদিকে G7 সম্মেলনের পাশাপাশি Quad নেতৃত্বের বৈঠকে যোগ দেবেন বাইডেন। হিরোশিমায় সেই বৈঠকে হাজির থাকবেন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী…

Read More

স্যুটবুটের জায়গায় পাগড়ি, আচমকা মোদির মন্ত্রিসভায় রদবদল, নেপথ্যে যে কারণ…
স্যুটবুটের জায়গায় পাগড়ি, আচমকা মোদির মন্ত্রিসভায় রদবদল, নেপথ্যে যে কারণ…

নয়াদিল্লি: সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই রদবদল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেণ রিজিজুকে (Kiren Rijiju)। তাঁকে সরিয়ে  আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে অর্জুন রাম মেঘওয়ালকে (Arjun Ram Meghwal)। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারে ‘ট্রাবলশ্যুটার’ হিসেবেই এতদিন পরিচিত ছিলেন রিজিজু। মোদি সরকারের অন্যতম হাইপ্রোফাইল মন্ত্রীও বলা হতো তাঁকে। আপাতত তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ভূবিজ্ঞান মন্ত্রকের। তবে এতদিন সংসদীয় এবং সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে আসীন মেঘওয়ালকে আচমকা তুলে আনার নেপথ্যে বিজেপি-র নির্বাচনী কৌশলই দেখছে…

Read More

হঠাৎ বদল, আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেন রিজিজুকে
হঠাৎ বদল, আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেন রিজিজুকে

নয়াদিল্লি : বদলাল দেশের আইনমন্ত্রী। হঠাৎই কিরেন রিজিজুকে (Kiren Rijiju) সরিয়ে দেওয়া হল গুরুত্বপূর্ণ এই মন্ত্রকের দায়িত্ব থেকে। তাঁর জায়গায় অর্জুন সিংহ মেঘাওয়ালকে দেওয়া হল আইনমন্ত্রীর দায়িত্ব। চলতি বছরে দেশের তিন রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগের বছরে হঠাৎ এই বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে দিল্লির অলিন্দে। কার্যত ক্য়াবিনেট পদমর্যাদার আইনমন্ত্রীর (Law Minsiter) পদে স্বাধীন দায়িত্বে থাকার সময় একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কার্যত মুখপাত্র হয়ে উঠেছিলেন তিনি। বেশ কিছু সময় কোনও অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়ার…

Read More

বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোন কর্মসূচিতে যোগ দেবেন?
বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোন কর্মসূচিতে যোগ দেবেন?

বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মে মাসেই তাঁর বাংলায় আসার কথা। ইতিমধ্যেই এখানে বাঙালি আবেগ ধরতে দু’‌দফায় ঘুরে গিয়েছেন তাঁর সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এখনও প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে সব ঠিকঠাক থাকলে মে মাসেই বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাংলা সফরে এলে একমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কিনা এমন কোনও তথ্য মেলেনি। কবে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী?‌ সূত্রের খবর, আগামী ২২ মে বাংলায় আসার…

Read More