শুকিয়েছে চোখের জল, দুই বেলা খাবারের জন্য দৈনিক ৪০ কিমি হাঁটেন ‘পাঁপড় ম্যান’!
৫০ বছর আগে শুরু হয়েছিল তাঁর গল্পটা। জীবিকা নির্বাহের জন্য শুরু করেছিলেন পথ চলা। সময়, যুগ বদলালেও তাঁর সংগ্রাম এখনও বর্তমান। অনেকেই জীবিকার টানে, পরিবারের ভরণপোষণের জন্য এবং সন্তানদের লেখাপড়া করানোর জন্য কঠোর পরিশ্রম করেন। তাঁদেরই মধ্যে বেশ কিছু মানুষের বাস্তব জীবনের গল্প সামনে আসে। একইভাবে সামনে এসেছে ওড়িশার এক ব্যক্তির গল্প, যিনি প্রায় ৫০ বছর ধরে প্রায় ৪০ কিলোমিটার হেঁটে হেঁটে পাপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন। এই ব্যক্তির চক্রধর রানা, ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা তিনি। এখন তাঁর পরিশ্রমকে…










