Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে হাওয়া হয়ে গেল ৮৯,০০০টাকা, উদ্ধার করল কলকাতা পুলিশ
অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে হাওয়া হয়ে গেল ৮৯,০০০টাকা, উদ্ধার করল কলকাতা পুলিশ

বেড়াতে গেলে তো অনলাইনে হোটেল বুকিং করেন। কিন্তু সাবধান! সব দেখে শুনে করতে না পারলেই অ্য়াকাউন্ট ফাঁকা করে দিতে পারে প্রতারকরা। দক্ষিণ কলকাতার এক বাসিন্দার সঙ্গে তেমন ঘটনাই হয়েছে। চারদিকে ফাঁদ পাতা রয়েছে প্রতারকদের। এনিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ। ঘটনাটা ঠিক কী হয়েছে? কলকাতা পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার এক বাসিন্দা শীতের মরশুমে পুরী বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অনলাইনেই তিনি পুরীর হোটেলের খোঁজ পান।সেই ওয়েবসাইটে ফোন নম্বরও দেওয়া ছিল। সেই মতো ওই দম্পতি যোগাযোগ করেন। এদিকে সেখান থেকে বলা হয়েছিল…

Read More

AePS স্ক্যাম থেকে বাঁচতে আধার কার্ড লক করেছেন? সঠিক নিয়ম জানেন? না হলে সর্বনাশ
AePS স্ক্যাম থেকে বাঁচতে আধার কার্ড লক করেছেন? সঠিক নিয়ম জানেন? না হলে সর্বনাশ

কলকাতাঃ পুরো ভারত জুড়ে আধার কার্ডের মাধ্যমে একটি নতুন জালিয়াতি শুরু হয়েছে, যার মাধ্যমে মুহূর্তের ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এর থেকে বাঁচার জন্য অনেকেই অনেক উপায় অবলম্বন করছেন। কিন্তু, এই সকল উপায়ের মাধ্যমে আধার-সক্ষম পেমেন্ট সিস্টেম (AePS)-এর ফাঁকফোকর ব্যবহার করে স্ক্যামারদের দ্বারা যে কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে৷ তাই এই জালিয়াত থেকে নিরাপদ থাকার জন্য এটি গুরুত্বপূর্ণ যে আধার কার্ড ধারকদের অবশ্যই mAadhaar অ্যাপ বা UIDAI ওয়েবসাইট ব্যবহার করে তাঁদের বায়োমেট্রিক ডেটা লক করতে হবে। যেহেতু…

Read More

যুবক-যুবতী ঘর ভাড়া নিয়ে সারা রাত জেগে, ল্যাপটপে কি করছে? তা কি খোঁজ রাখেন?
যুবক-যুবতী ঘর ভাড়া নিয়ে সারা রাত জেগে,  ল্যাপটপে কি করছে?  তা কি খোঁজ রাখেন?

কলকাতা: প্রায় দিনই পুলিশি ধরপাকড় চলছে। বিদেশিদের টেক (Technology) সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা চলছে। ইতিমধ্যে এই খপ্পরে পড়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ। অভিযোগ অনুযায়ী গ্রেফতার হয়েছে অনেকে। তবে এই চক্র অন্তত পক্ষে ১০ থেকে ১৫ বছর ধরে চলছে। ইদানিংকালে এই চক্রের গ্রুপ বেড়েছে অত্যধিক পরিমাণে।যেখানে ১৮-১৯ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত তরুণ-তরুণীরা জড়িত রয়েছে বলে খবর। শহর কলকাতা কিংবা শহরতলির বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে এই চক্র চলছে। সূত্রের খবর অনুযায়ি, রাত্রি হলেই কয়েকজন যুবক,যুবতী…

Read More

OTT প্ল্যাটফর্ম থেকে ১৪৯ টাকা ফেরত চেয়েছিলেন! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী
OTT প্ল্যাটফর্ম থেকে ১৪৯ টাকা ফেরত চেয়েছিলেন! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী

বর্ধমানঃ ১৪৯ টাকা ফেরত পেতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যবসায়ী। OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বন্ধ করতে গিয়ে প্রতারণা শিকার কাটোয়ার এক ব্যবসায়ী। প্রতারিত ব্যবসায়ীর নাম প্রসেনজিৎ দত্ত, বাড়ি কাটোয়ার মাধবিতলায়। ব্যবসায়ীর অভিযোগ, কয়েক মাস আগে তিনি একটি নামী OTT প্ল্যাটফর্মে ১৪৯ টাকার সাবস্ক্রিপশন করেন, তারপর থেকে প্রতিমাসে অটোমেটিক তাঁর অ্যাকাউন্ট থেকে ওই OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের জন্য ১৪৯ টাকা কেটে নেওয়া হত। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ তাঁর ফোন থেকে পুনরায় ১৪৯ টাকা কেটে নেওয়া হয়। ব্যবসায়ীর দাবি, তিনি সাবস্ক্রিপশন রিনিউ বন্ধ করার…

Read More

১০ কোটি টাকা সমবায় দুর্নীতি! সোনারপুরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও
১০ কোটি টাকা সমবায় দুর্নীতি! সোনারপুরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও

সোনারপুর: সোনারপুরে ১০ কোটির সমবায় দুর্নীতির অভিযোগ, পাওয়া যাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে চলছে বিক্ষোভ। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হয়নি। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অভিযোগ, লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকার হিসেব…

Read More

ক্রিপ্টো প্রতারণার ফাঁদে পড়েছিলেন যুবক,৩.৪ লাখ টাকা উদ্ধার করে দিল কলকাতা পুলিশ
ক্রিপ্টো প্রতারণার ফাঁদে পড়েছিলেন যুবক,৩.৪ লাখ টাকা উদ্ধার করে দিল কলকাতা পুলিশ

প্রতারণার ফাঁদে প্রায় পা দিয়ে ফেলেছিলেন। কিন্তু কলকাতা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত রক্ষা পেলেন তিনি। অয়ন নামে ওই ব্যক্তি উত্তর কলকাতার বাসিন্দা।  বিট কয়েনে বিনিয়োগ করলে দ্রুত লাভ পাবেন এই আশায় তিনি প্রায় ৩.৪ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। আসলে একটি ফোন পেয়েছিলেন তিনি। সেখানে ওই ব্যক্তি নিজেকে বিট কয়েনের কারবারী বলে পরিচিতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন বিট কয়েনে বিনিয়োগ করুন। প্রচুর লাভ পাবেন তিনি। ওই ব্যক্তির কলকাতার আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা। ক্রিপটো কোম্পানিতে বিনিয়োগ করার নামে ফাঁদে পড়ে যান তিনি। ফোন…

Read More

হার মানবেন অক্ষয় কুমারও! নিখুঁত চিত্রনাট্যে বাস্তবেও জমজমাট ‘স্পেশ্যাল ছাব্বিস’
হার মানবেন অক্ষয় কুমারও! নিখুঁত চিত্রনাট্যে বাস্তবেও জমজমাট ‘স্পেশ্যাল ছাব্বিস’

আগ্রা: ভুয়ো আয়কর আধিকারিক সেজে অভিযান চালাতেন অক্ষয়কুমার। রক্ষক সেজে ভক্ষক লুটে নিয়ে যেত সর্বস্ব। সেটা সিনেমার কথা। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবি, ‘স্পেশ্যাল ছাব্বিস’। ঠিক একই কায়দায় জালিয়াতি চলছে বাস্তবেও। এমনকী বাস্তবের জালিয়াতদের দক্ষতা সিনেমার অভিনেতাদেরও হার মানাতে পারে। উত্তরপ্রদেশের আগ্রায় খোঁজ মিলেছে এমনই এক দুষ্টচক্রের। জানা গিয়েছে, বহু গ্রামেই ‘স্পেশাল ছাব্বিস’-এর কায়দায় অভিযান চালিয়ে লুটের পরিকল্পনা করে এক দল প্রতারক। সাধারণ মানুষের বাড়ি, দোকান ইত্যাদি ছিল তাদের লক্ষ্য। ঘটনায় এখনও পর্যন্ত সাত জন দুষ্কৃতীকে গ্রেফতার করতে…

Read More

Fruad: সিমকার্ডে লক্ষাধিক টাকার প্রতারণা! দিল্লি পুলিসের জালে দুর্গাপুরের ৩ যুবক
Fruad: সিমকার্ডে লক্ষাধিক টাকার প্রতারণা! দিল্লি পুলিসের জালে দুর্গাপুরের ৩ যুবক

চিত্তরঞ্জন দাস: মোবাইলের সিম কার্ডে জালিয়াতি? লক্ষাধিক টাকার প্রতারণা? দুর্গাপুর থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিস। ধৃতদের ২ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে, ধৃতেরা হল দীপঙ্কর আঁকুড়ে, অনিকেশ দাস ও অর্ঘ্য মজুমদার। দুর্গাপুরে কোকওভেন থানার বীরভানপুরের বাড়ি দীপঙ্করের।   ডিপিএলের ক্ষুদিরাম কলোনির বাসিন্দা অনিকেশ ও অর্ঘ্য। মঙ্গলরাতে দিল্লি পুলিসের হাতে গ্রেফতার হয় ওই ৩ জন। দিল্লি পুলিস সূত্রে খবর, দীপঙ্কর ও অনিকেশের কাছ থেকে তাঁদের পুরনো সিম কার্ড কিনে নাকি প্রতারণা চক্র চালাত অর্ঘ্য! কীভাবে? জামতাড়া…

Read More

ফেসবুক প্রেমিকার টোপ, ফাঁদে পা দিলেন দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী! তার পরেই সর্বনাশ
ফেসবুক প্রেমিকার টোপ, ফাঁদে পা দিলেন দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী! তার পরেই সর্বনাশ

সুকান্ত চক্রবর্তী, দাসপুর: ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকে প্রতারণা নতুন কিছু নয়। সাইবার অপরাধ নিয়ে পুলিশ, বিশেষজ্ঞরা বার বার সাবধানবাণী শোনালেও কিছু মানুষ যেমন সতর্ক হননি, সেরকমই প্রতারকদের গতিবিধিতেও সম্পূর্ণ লাগাম টানা যায়নি। এবার মহিলা সেজে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায়। জানা গিয়েছে, চন্দ্রকোণা থানা এলাকার কদমতলা এলাকার বাসিন্দা শঙ্খ মণ্ডল নামে এক যুকব পেশায় বিউটিশিয়ান। একজন মহিলার নামে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খোলে…

Read More