Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
একজন ৭, অন্যজন মাত্র ৪, ফলের লোভ দেখিয়ে নির্যাতন চেনা প্রতিবেশীর
একজন ৭, অন্যজন মাত্র ৪, ফলের লোভ দেখিয়ে নির্যাতন চেনা প্রতিবেশীর

মালদহ: মালদহের গাজোলে দুই  শিশুকে লোভ দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ। অভিযোগ দুই প্রতিবেশীর বিরুদ্ধে। অসুস্থ দুই নাবালিকাকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তনে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ। দুই নির্যাতিতা শিশুর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে। অভিযোগ, একদিন আগে সকালে স্থানীয় দুই যুবক- ওই দুই শিশুকে ফল খেতে দেওয়ার লোভ দেখিয়ে এলাকারই এক কালভার্টের নিচে নিয়ে গিয়ে দুই শিশুর ওপর শারীরিক নির্যাতন করে। ওই দুই শিশুর একজনের…

Read More

ফের গঙ্গা ভাঙনের জেরে মালদায় আতঙ্ক , নদী গর্ভে মানিকচকের বিস্তীর্ণ জমি
ফের গঙ্গা ভাঙনের জেরে মালদায় আতঙ্ক , নদী গর্ভে মানিকচকের বিস্তীর্ণ জমি

করুণাময় সিংহ, মালদা: ফের গঙ্গা ভাঙনের মুখে পড়ে আতঙ্ক ছড়াল মালদায় (Malda)। মানিকচকের গোপালপুর অঞ্চলে ব্যাপক গঙ্গা ভাঙ্গন। মুহূর্তের মধ্যে গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ জমি। বাড়ি হারানোর আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে। আগেও বহুবার গঙ্গা ভাঙন মালদায় তবে শুধু চলতি বছরেই নয়, প্রায় প্রতি বছরেই গঙ্গার ভাঙনের মুখোমুখি হয় মালদার এই এলাকা।মালদার কালিয়াচকে গঙ্গার ভাঙন দিনে দিনে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। পাড় গিলতে গিলতে গ্রামের বসতির দিকে এগিয়ে আসছে গঙ্গা। অসহায় বাসিন্দারা ঘর…

Read More

৩ বছর বয়সী শিশুদেরও ভর্তি করা যাবে কেন্দ্রীয় বিদ্যালয়ে!
৩ বছর বয়সী শিশুদেরও ভর্তি করা যাবে কেন্দ্রীয় বিদ্যালয়ে!

মালদহ: নতুন শিক্ষা নীতি মেনে প্রি নার্সারীতে ভর্তি শুরু হয়েছে দেশের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে। তিন বছর বয়স থেকেই শিশুদের ভর্তি শুরু হয়েছে। এই শ্রেণীর নাম দেওয়া হয়েছে ‘বালবাটিকা’। ইতিমধ্যে দেশের ৫০০ টি কেন্দ্রীয় বিদ্যালয়ে বালবাটিকা শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে। এছাড়াও ন্যাশনাল এডুকেশনের নিয়ম মেনে কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে পঠন পাঠনে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। প্রতিটি অঞ্চলের আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার পড়ুয়াদের বিভিন্ন দিকের দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে।‌ আধুনিক শিক্ষণ পদ্ধতি থেকে শুরু করে সমস্ত দিক গুলিতে…

Read More

অনুব্রতর নয়া নজির! মাধ্যমিকের পর ফের মেধা তালিকার নাম! জেলায় খুশির হাওয়া
অনুব্রতর নয়া নজির! মাধ্যমিকের পর ফের মেধা তালিকার নাম! জেলায় খুশির হাওয়া

মালদহ: বঙ্গীয় ভুগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হয়ে নজির সৃষ্টি করল মালদহের অনুব্রত ঘোষ। এ বছর মাধ্যমিকেও মেধা তালিকায় স্থান পেয়েছে মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া অনুব্রত। তার এমন সাফল্যে খুশি পরিবার থেকে স্কুল কর্তৃপক্ষ। বঙ্গীয় ভূগোল মঞ্চের উদ্যোগে আয়োজিত বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হলেও একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে কৃতি পড়ুয়া অনুব্রত ঘোষ। ছোটবেলা থেকেই তার ভূগোল প্রিয় বিষয় হলেও আগামীতে চিকিৎসক হওয়ার ইচ্ছে তাঁর। আগামীতে এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু…

Read More

স্থগিত নেক্সট পরীক্ষা ২০১৯ ব্যাচের MBBS পড়ুয়াদের! বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের
স্থগিত নেক্সট পরীক্ষা ২০১৯ ব্যাচের MBBS পড়ুয়াদের! বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

মালদহ: নেক্সট পরীক্ষা আপাতত স্থগিত করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ১৩ জুলাই কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালের এমবিবিএস পড়ুয়াদের হয়তো ন্যাশনাল এক্সিট পরীক্ষা দিতে হবে না। যদিও সমস্ত কিছুই নির্ভর করছে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আগামী সিদ্ধান্তের ওপর। ইতিমধ্যে ন্যাশনাল এক্সিট এক্সাম নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই যেমন জাতীয় স্তরের এই পরীক্ষার পক্ষে সওয়াল করছেন পাশাপাশি অনেকেই এই পরীক্ষা পদ্ধতিকে মেনে নিতে পারছেন না। তবে বর্তমান মেডিকেল পড়ুয়ারা এমন জাতীয় স্তরের পরীক্ষা…

Read More

বিনামূল্যে চাকরির কোর্সের প্রশিক্ষণ, ৫টি দারুণ বিষয়ে ডিপ্লোমার সুযোগ! জানুন
বিনামূল্যে চাকরির কোর্সের প্রশিক্ষণ, ৫টি দারুণ বিষয়ে ডিপ্লোমার সুযোগ! জানুন

মালদহ: গ্রাফিক্স ডিজাইন, হেলথ কেয়ার, বিউটিশিয়ানের মতো কোর্স বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মালদহের গৌড় কলেজ থেকে। চলতি শিক্ষাবর্ষ থেকে মোট পাঁচটি ডিপ্লোমা কোর্স চালু হচ্ছে এই কলেজে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের এই পাঁচটি কোর্সের প্রশিক্ষণ দেওয়া হবে। উত্তরবঙ্গের একমাত্র মালদহের গৌড় কলেজ এই প্রকল্পের আওতায় এই সমস্ত চাকরিমুখী কোর্স প্রশিক্ষণ দেওয়ার অনুমতি পেয়েছে। স্কিল হাব তৈরি হয়েছে গৌড় কলেজে। অনলাইন মাধ্যমে জুন মাস পর্যন্ত ছাত্রছাত্রীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা সমতুল্য…

Read More

স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে দু-দু’টো খুন, পালাতে গিয়ে মৃত অভিযুক্ত নিজেও!
স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে দু-দু’টো খুন, পালাতে গিয়ে মৃত অভিযুক্ত নিজেও!

মালদহ: কুড়ুল দিয়ে নিজের স্ত্রী-সহ পরপর তিন জনকে কুপিয়ে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা অভিযুক্ত ব্যক্তির। বাড়ির ছাদ ডিঙিয়ে পালানোর সময় মৃত্যু হল অভিযুক্তের। যদিও অভিযুক্ত ব্যক্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পালানোর সময় উত্তেজিত জনতার হাতে ধড়া পড়ে অভিযুক্ত। সেই সময় তাকে পিটিয়ে মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় শনিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের ইংরেজবাজার থানার বাধাপুকুর এলাকায়। কুড়ুলের কোপে মৃত্যু হয়েছে এক কিশোরী-সহ দুই জনের। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় মৃত ব্যক্তির…

Read More

গরমে তো আম খাবেন, টাকার আর চিন্তা কী! ৩ টাকাতে পান ১ কিলো আম! কোথায়?
গরমে তো আম খাবেন, টাকার আর চিন্তা কী! ৩ টাকাতে পান ১ কিলো আম! কোথায়?

মালদহ: মাত্র তিন টাকা কেজি আম। মরশুমের শুরুতেই মালদহের আমের দাম নামল তিন টাকায়। জেলার আম বাগানগুলিতে তিন টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে আম। আম ব্যবসায়ীরা সেই আম বাগানে গিয়ে বস্তা ভর্তি করে কিনছেন। এখন জেলার বাগানগুলিতে এমনই ছবি। কম বেশি প্রতিটি জেলার বড় বড় বাগানে আম কেনার হিড়িক পড়েছে। তবে এই আম পাকা নয়। কারণ এখন মালদহের আম পাকার সময় হয়নি।উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী মে মাসের মাঝামাঝি থেকে মালদহে আম পাকবে। কিন্তু এখন যে সমস্ত…

Read More

গরমের কারণে বাংলার ২ হাজার স্কুলে সময়ের বদল! দুপুর বদলে সময় হল সকাল
গরমের কারণে বাংলার ২ হাজার স্কুলে সময়ের বদল! দুপুর বদলে সময় হল সকাল

সেবক দেবশর্মা  মালদহ: মালদহে বদলে যাচ্ছে প্রায় দুই হাজার স্কুলের সময় সারণী। আগামী সোমবার থেকে নতুন সময়সূচী অনুযায়ী চলবে জেলার প্রাথমিক ও দুনিয়ার বেসিক সরকারি স্কুলগুলির পড়াশোনা। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করল মালদহ প্রাথমিক বিদ্যালয় সংসদ। গত কয়েকদিন ধরেই মালদহে তাপমাত্রার পারদ ৪০ ছুঁইছুঁই। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। সঙ্গে গরম হাওয়ার অর্থাৎ ‘লু’-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে শিশুস্বাস্থ্যের কথা ভেবেই প্রাথমিক স্কুলগুলিতে সময়় সারণীতে গুরুত্বপূর্ণ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরম…

Read More

মালদহে এসটিএফ-এর জালে অস্ত্র কারবারি, উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র !
মালদহে এসটিএফ-এর জালে অস্ত্র কারবারি, উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র !

সেবক দেবশর্মা, মালদহ: মালদহে পুলিশের স্পেশাল টাক্স ফোর্সের জালে বেআইনি অস্ত্র কারবারের চাঁই। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি পাইপগান। মালদহের বৈষ্ণবনগর থানার ১৭ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। ধৃত অস্ত্র কারবারির নাম হায়াত আলি। তার বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগরের চিনাবাজার এলাকায়। মঙ্গলবার ধৃতকে তোলা হবে মালদহ জেলা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। ধৃতকে জেরা করে মালদহে বেআইনি অস্ত্রের কারবার সম্পর্কে আরও তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা। এনিয়ে দিন কয়েকের মধ্যেই মালদহে অস্ত্র উদ্ধারে…

Read More