‘পঞ্চায়েতের ইতিহাস নতুন নয়’, মৃত্যু-খতিয়ান তুলে ধরে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর
ডায়মন্ড হারবার : পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। গ্রাম বাংলা দখলের লড়াই। গণতন্ত্রের যে উৎসবে একাধিক প্রাণের বলি। মনোনয়ন পর্বের শেষ দিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, মৃত্যু হয়েছে ৪ জনের। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুরুর দিনেই মৃত্যু হয়েছিল একজনের। গ্রাম বাংলা দখলের নির্বাচনের ছ’দিনের মনোনয়ন পর্বে প্রাণ হারালেন ৫ জন। শুধু মৃত্যুই নয়, জেলায় জেলায় গুলি-বোমাবাজি, হিংসা, সংঘর্ষ দেখেছে বাংলা। যা দেখেই মনোনয়ন পর্বের (Nomination Filing) শেষে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৩ সালের পর ফের…




