জসপ্রীত বুমরার চোট নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়
গুয়াহাটি: পিঠের চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গতকালই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে বুমরা সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না। বুমরার চোট নিয়ে জল্পনা ছিলই। বিসিসিআইয়ের ঘোষণার পর থেকেই সেই জল্পনা আরও বৃদ্ধি পায়। বিশ্বকাপ তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় রয়েছে। দ্রাবিড়ের আপডেট তবে সৌরভ গঙ্গোপাধ্যায় গতকালই সাফ জানিয়ে দিয়েছিলেন দুই-তিন পরেই বুমরার চোটের গভীরতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। আজ অনেকটা সৌরভের সুরেই একই কথা…







