Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ছ’ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা! অধীরের অনুরোধ রাখবেন মোদি?
ছ’ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা! অধীরের অনুরোধ রাখবেন মোদি?

দিল্লি: প্যান আধার লিঙ্ক করা নিয়ে এখন রীতিমতো দুশ্চিন্তায় সাধারণ মানুষ৷ ৩১ মার্চের মধ্যে এই সংযুক্তিকরণ করতেই হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের রাজস্ব দফতর৷ তা না হলে প্যান নম্বরই অকেজো হয়ে যাবে৷ শুধু তাই নয়, ৩১ মার্চের মধ্যে সংযুক্তিকরণ করতে গেলেও ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে৷ সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্যান আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা আরও ছ’ মাস বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ একই সঙ্গে ১০০০ টাকার জরিমানা…

Read More

ভারত-সফরে জাপানের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে খেলেন ফুচকাও
ভারত-সফরে জাপানের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে খেলেন ফুচকাও

নয়াদিল্লি: ২ দিনের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আজ, সোমবার নয়াদিল্লি এসে পৌঁছন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ভারত-জাপান দ্বিপাক্ষিত সম্পর্কে নয়া মাত্রা দিতেই এই সফর বলে খবর সংবাদ সংস্থা সূত্রে। জাপানের প্রধানমন্ত্রী ‘free and open Indo-Pacific’-এর কথা বলবেন। এই ভৌগোলিক এলাকায় ভারতের ক্রমবর্ধমান প্রভাব আলোচনায় উঠে আসতে পারে। এদিন ভারতে এসে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ফুমিও কিশিদা। মোদির সঙ্গে সাক্ষাৎ: পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। একাধিক বিষয়ে…

Read More

চিনে কী নামে পরিচিত নরেন্দ্র মোদি? খোলসা করল মার্কিন রিপোর্ট
চিনে কী নামে পরিচিত নরেন্দ্র মোদি? খোলসা করল মার্কিন রিপোর্ট

নয়া দিল্লি: চিন (China) ভারতের (India) সম্পর্কের ফাটল নতুন করে চওড়া না হলেও, তা যে সুসম্পর্কে পরিণত হয়েছে, এমনটাও নয়। তিব্বত (Tibet) সীমান্তে সেই রেশ এখনও বর্তমান। এই প্রেক্ষাপটে মার্কিন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স ম্যাগাজিন ‘দ্য ডিপ্লোম্যাট’-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, চিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘Modi Laoxian’ অর্থাৎ ‘অমর মোদি’ নামে ডাকা হয়। ‘How is India viewed in China?’ এই প্রতিবেদনটিতে সাংবাদিক মু চুনশান লিখেছেন যে চিনাদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন মোদি। সাংবাদিক চিনা…

Read More

স্পাই চশমা, ওয়্যারেবল ডিভাইস দিয়ে আড়ি পাতা রুখবে কেন্দ্র!
স্পাই চশমা, ওয়্যারেবল ডিভাইস দিয়ে আড়ি পাতা রুখবে কেন্দ্র!

প্রস্তাবিত ডিজিটাল ইন্ডিয়া আইন নিয়ে এই প্রথম পর্যালোচনা করলেন ইলেক্ট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বৃহস্পতিবার ‘স্পাই’ চশমা এবং ওয়্যারেবল ডিভাইসের মতো বিতর্কিত গ্যাজেটের ডেটা সংক্রান্ত নিয়ম নির্ধারণ করা নিয়ে আলোচনা করেন তিনি। ডিজিটাল ইন্ডিয়া আইনের খসড়া এখনও স্থির করা হয়নি। ব্যবহারকারী, বিশেষজ্ঞ এবং গ্যাজেট নির্মাতাদের সঙ্গে আরও দুই দফার আলোচনা হবে। তারপরেই এই নয়া আইনের প্রাথমিক খসড়া তৈরি করা হবে। বেঙ্গালুরুতে প্রথম দিনের আলোচনার পরে এক ভার্চুয়াল সাক্ষাত্কারে এমনটাই জানালেন আইটি মন্ত্রী। আমরা আইনের প্রাথমিক ধারাগুলি কী হবে,…

Read More

‘ওঁরা আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে, আমি রাস্তা তৈরি করছি’, হুঁশিয়ারি মোদির
‘ওঁরা আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে, আমি রাস্তা তৈরি করছি’, হুঁশিয়ারি মোদির

নয়াদিল্লি: আর কদিন পরেই কর্নাটকে (Karnataka) বিধানসভা নির্বাচন। দক্ষিণের এই রাজ্যটি এখন বিজেপির (BJP) দখলে। নির্বাচনের আগে রাজ্য়জুড়েই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এবার সেই রাজ্যের ভোটযুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার উপরই ভরসা করছে কর্নাটকের বিজেপি। রবিবার কর্নাটকের মান্ড্যতে প্রচারসভা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওই এলাকা JDS-এর শক্ত ঘাঁটি বলেই পরিচিত। এদিন মান্ড্যতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মান্ড্য এবং হুব্বালি-ধারওয়ার জেলায় মোট ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বেঙ্গালুরু-মাইসুরু (Bengaluru Mysuru Expressway) এক্সপ্রেসওয়ের…

Read More

‘আদানি ইস্যুতে উত্তর দিন মোদি’, ধনকুবেরের মন্তব্যে তোপ বিজেপির
‘আদানি ইস্যুতে উত্তর দিন মোদি’, ধনকুবেরের মন্তব্যে তোপ বিজেপির

নয়াদিল্লি: আদানি-সঙ্কট নিয়ে এবার মুখ খুললেন এক ধনকুবের। শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে তাঁর মুখে উঠে এসেছে নরেন্দ্র মোদির প্রসঙ্গও। আর তারপরেই কড়া বিবৃতি দেওয়া হয়েছে বিজেপির (BJP) তরফে। ধনকুবের জর্জ সোরোস (George Soros)-এর বক্তব্য নিয়েই শুরু হয়েছে যাবতীয় টানাপড়েন। কী বলেছেন উনি? বৃহস্পতিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (Munich Security Conference)- বক্তব্য রাখেন সোরোস। তিনি বলেছিলেন, আদানির শেয়ার নিয়ে যে সঙ্কট তৈরি হয়েছে তা নিয়ে বিদেশি বিনিয়োগকারী এবং সংসদে ওঠা প্রশ্নের উত্তর দেওয়া উচিত নরেন্দ্র মোদির। এই কথা নিয়েই…

Read More

আয়কর ব্যবস্থা সরল হোক, চেয়েছিলেন মোদি! নতুন কর কাঠামো নিয়ে আশাবাদী নির্মলা
আয়কর ব্যবস্থা সরল হোক, চেয়েছিলেন মোদি! নতুন কর কাঠামো নিয়ে আশাবাদী নির্মলা

নয়াদিল্লি: আয়করের ক্ষেত্রে নতুন কর নীতির ব্যবস্থার উপরেই জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ বাজেট পেশ করার পর এই প্রথম নিউজ ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দাবি করলেন, প্রধানমন্ত্রী নিজেও সরল কর ব্যবস্থার পক্ষে৷ এ দিন নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর রাহুল জোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন যাতে ব্যক্তিগত আয়কর ব্যবস্থা সরল হোক৷ তাঁর মতে, কর দেওয়ার জন্য যেন প্রচুর কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন না হয়৷ ‘ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আরও আশা, অন্তত পঞ্চাশ শতাংশ…

Read More

তিন যুদ্ধে শিক্ষা পেয়েছে পাকিস্তান! স্বীকার করে মোদির সঙ্গে আলোচনার আর্জি শরিফের
তিন যুদ্ধে শিক্ষা পেয়েছে পাকিস্তান! স্বীকার করে মোদির সঙ্গে আলোচনার আর্জি শরিফের

ইসলামাবাদ: ভারতের সঙ্গে তিনটি যুদ্ধে আরও নিঃস্ব, দুঃস্ত হয়েছে পাকিস্তান। বেড়েছে বেকারত্ব। তাই এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৎ ভাবে এবং বিশদে আলোচনায় বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি পাকিস্তানের একটি বহুল প্রচারিত ইংরেজি সংবাদপত্রে একটি প্রতিবেদন বেরোয়। সেই প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তান যেখানে ক্রমশ আরও গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্য়ে তলিয়ে যাচ্ছে এবং শরিফকে বিশ্বের দরবারে কার্যত ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হচ্ছে, সেখানে ভারতের দিনে দিনে অগ্রগতি হচ্ছে। এর পরেই আন্তর্জাতিক সংবাদমাধ্য়ম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে…

Read More

ছাদে স্নাইপার, পাশে SPG, প্রধানমন্ত্রীর সুরক্ষায় দুর্ভেদ্য বলয়
ছাদে স্নাইপার, পাশে SPG, প্রধানমন্ত্রীর সুরক্ষায় দুর্ভেদ্য বলয়

বেঙ্গালুরু: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৬তম জাতীয় যুব উৎসবের সূচনা করতে গিয়েছিলেন। গাড়ির দরজা খুলে, পাদানিতে দাঁড়িয়ে পথসভা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই ঘটল বিপত্তি। কর্নাটকের হুবলিতে নিরাপত্তা বলয় ভেদ করে মোদির কাছাকাছি পৌঁছে গেলেন এক যুবক। মালা হাতে ছুটে আসা ওই যুবকের হাত থেকে মালা নিয়ে নেন মোদি। কোনও রকমে তড়িঘড়ি ওই যুবককে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু এই ঘটনায় আরও একবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল (PM Modi Security Breach)। কর্নাটকের হুবলিতে নিরাপত্তা বলয় ভেদ করে…

Read More

Brazil Unrest: উত্তাল ব্রাজিল, আগুনে বিক্ষোভে মগ্ন মানুষ! গভীর উদ্বেগ প্রকাশ মোদীর…
Brazil Unrest: উত্তাল ব্রাজিল, আগুনে বিক্ষোভে মগ্ন মানুষ! গভীর উদ্বেগ প্রকাশ মোদীর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকেরা তছনছ করে চলেছে ব্রাজিল। বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক সংকটে উত্তাল হয়ে রয়েছে ব্রাজিল, সেখানে আগুনে বিক্ষোভে মগ্ন সাধারণের একটা বড় অংশ! বিক্ষোভের আঁচ আছড়ে পড়ছে সর্বত্র। বাদ যায়নি প্রশাসনিক ভবনও। ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ ও সুপ্রিম কোর্টেও হামলা চলেছে। এই হামলার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। হামলাকারীদের তিনি ‘ফ্যাসিস্ট’ বলেছেন। ব্রাজিলের এই উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, গণতন্ত্রের…

Read More