বাংলাদেশঃ ফের আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিরাজ
কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফের বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। দলটির সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২২তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে কাজী সিরাজের নাম। এতে তাঁর নির্বাচনী এলাকা ফরিদপুর-১ (আলফাডাঙ্গা- বোয়ালমারী-মধুখালী) আসনের ৩টি…










