‘বাংলায় ইমার্জেন্সি করবেন মমতা’, ফিরহাদের ইন্দিরা ইস্যুতে কটাক্ষ দিলীপের
রবিবাসরীয় সকালে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সরাসরি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। আজ, রবিবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। আইনশৃঙ্খলা, শুটআউট থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন তিনি। রাস্তায় হকারের বাড়বাড়ন্ত নিয়ে ফিরহাদ হাকিম পুলিশকে দায়ী করেছেন। আপনি কী বলবেন? এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশের জন্য হকার বসছে, পার্টির লোকের জন্য কাটমানি হচ্ছে, তাহলে সরকার কী করছে? পুলিশ কার হাতে? আপনারা পুলিশকে দিয়ে তোলা তোলাবেন— গরুর গাড়ির…






